শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদিম টি এস্টেটের জমি দখল ও বেপরোয়া চাঁদাবাজি

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম

খাদিম টি এস্টেটের জমি দখল ও বেপরোয়া চাঁদাবাজি
নিজস্ব সংবাদদাতা :: সিলেট নগরীর শাহপরান থানার খাদিম এলাকায় সরকারি খাস জমি ও খাদিম টি এস্টেটের লিজকৃত জমি দখল, স্টাম্পে বিক্রি ও চাঁদাবাজি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে জমি দখল ও বিক্রির ব্যবসা চালাচ্ছে। এই দখলবাণিজ্যের নেতৃত্বে রয়েছেন খাদিম টি এস্টেটের সাবেক দুর্নীতিবাজ ম্যানেজার শামীম, তার সহযোগী লিটন ও অন্যরা। তারা সরকারি পাহাড়-টিলা কেটে রাতের আঁধারে গাছ চুরি এবং স্টাম্পে জমি বিক্রি করছে। জমি দখলের পর এসব জায়গা থেকে চাঁদাবাজি করছে সাদ্দাম গং। সাম্প্রতিক ঘটনা গত ৩০ আগস্ট সকালে শামীমের নির্দেশে মিলাদ আহমদ, শুকুর আলী, প্রদীপ বুনাজী ও কানাই গোয়ালা বাগানের সাইনবোর্ড সরানোর চেষ্টা করে। এসময় পাহারাদার জালু বাধা দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে ম্যানেজার আতিকুর রহমান আতিক বাদী হয়ে শাহপরান থানায় (জিডি নং ১৫০০/২৫) সাধারণ ডায়েরি করেন। অন্যদিকে মোহাম্মদপুরের সাদ্দাম নামের এক ব্যক্তি বাগান কর্তৃপক্ষের কাছে নিয়মিত চাঁদা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ২০২৪ সালেও চাঁদাবাজির মামলা (সি আর মামলা নং ৪২৪/২৪) রয়েছে। দীর্ঘদিনের দখলবাণিজ্য ১৯৮৫ সাল থেকেই খাদিম টি এস্টেটের জমি দখল শুরু হয়। প্রথমে সাবেক ম্যানেজার শামীমের সময় স্থানীয়রা জাল দলিল তৈরি করে বসতি গড়ে তোলে। এরপর একাধিক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দখলদাররা পাহাড় টিলা কেটে প্লট তৈরি, ঘর-বাড়ি নির্মাণ ও জমি বিক্রি অব্যাহত রাখে। বর্তমানে সরকারি লিজভুক্ত হলেও (২০১২–২০৩২ পর্যন্ত নীনা আফজাল রশীদের নামে), বাগানের বিশাল অংশ দখলে রয়েছে প্রভাবশালী মহলের। ম্যানেজার আতিকুর রহমান আতিক একাধিকবার থানায় অভিযোগ দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দখলদার চক্রের সঙ্গে জড়িত শামীম, লিটন, ছাত্তার চৌকিদারসহ বাগানের কিছু শ্রমিক ও স্থানীয় ক্যাডারদের নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে পাহাড় কাটা, খাস জমি দখল, অবৈধ বিক্রি ও নিয়মিত চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদিম টি এস্টেটের জমি দখল ও বেপরোয়া চাঁদাবাজি

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image
নিজস্ব সংবাদদাতা :: সিলেট নগরীর শাহপরান থানার খাদিম এলাকায় সরকারি খাস জমি ও খাদিম টি এস্টেটের লিজকৃত জমি দখল, স্টাম্পে বিক্রি ও চাঁদাবাজি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে জমি দখল ও বিক্রির ব্যবসা চালাচ্ছে। এই দখলবাণিজ্যের নেতৃত্বে রয়েছেন খাদিম টি এস্টেটের সাবেক দুর্নীতিবাজ ম্যানেজার শামীম, তার সহযোগী লিটন ও অন্যরা। তারা সরকারি পাহাড়-টিলা কেটে রাতের আঁধারে গাছ চুরি এবং স্টাম্পে জমি বিক্রি করছে। জমি দখলের পর এসব জায়গা থেকে চাঁদাবাজি করছে সাদ্দাম গং। সাম্প্রতিক ঘটনা গত ৩০ আগস্ট সকালে শামীমের নির্দেশে মিলাদ আহমদ, শুকুর আলী, প্রদীপ বুনাজী ও কানাই গোয়ালা বাগানের সাইনবোর্ড সরানোর চেষ্টা করে। এসময় পাহারাদার জালু বাধা দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে ম্যানেজার আতিকুর রহমান আতিক বাদী হয়ে শাহপরান থানায় (জিডি নং ১৫০০/২৫) সাধারণ ডায়েরি করেন। অন্যদিকে মোহাম্মদপুরের সাদ্দাম নামের এক ব্যক্তি বাগান কর্তৃপক্ষের কাছে নিয়মিত চাঁদা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ২০২৪ সালেও চাঁদাবাজির মামলা (সি আর মামলা নং ৪২৪/২৪) রয়েছে। দীর্ঘদিনের দখলবাণিজ্য ১৯৮৫ সাল থেকেই খাদিম টি এস্টেটের জমি দখল শুরু হয়। প্রথমে সাবেক ম্যানেজার শামীমের সময় স্থানীয়রা জাল দলিল তৈরি করে বসতি গড়ে তোলে। এরপর একাধিক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দখলদাররা পাহাড় টিলা কেটে প্লট তৈরি, ঘর-বাড়ি নির্মাণ ও জমি বিক্রি অব্যাহত রাখে। বর্তমানে সরকারি লিজভুক্ত হলেও (২০১২–২০৩২ পর্যন্ত নীনা আফজাল রশীদের নামে), বাগানের বিশাল অংশ দখলে রয়েছে প্রভাবশালী মহলের। ম্যানেজার আতিকুর রহমান আতিক একাধিকবার থানায় অভিযোগ দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দখলদার চক্রের সঙ্গে জড়িত শামীম, লিটন, ছাত্তার চৌকিদারসহ বাগানের কিছু শ্রমিক ও স্থানীয় ক্যাডারদের নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে পাহাড় কাটা, খাস জমি দখল, অবৈধ বিক্রি ও নিয়মিত চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x