শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদিমনগরে একাধিক এলাকায় ইয়াবা ব্যবসা ও জুয়ার অভিযোগ ধ্বংসের মূখে যুবসমাজ

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম

খাদিমনগরে একাধিক এলাকায় ইয়াবা ব্যবসা ও জুয়ার অভিযোগ ধ্বংসের মূখে যুবসমাজ
“মাদককে না বলুন, যুবসমাজকে রক্ষা করুন”—এই আহ্বান সামনে রেখে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ব্যবসা ও অনলাইন জুয়ার বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার ফলে তরুণ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। অভিযোগে জানা যায়, খাদিমনগর, শাহপরান এলাকাসহ সিলেট সিটি কর্পোরেশনের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ইয়াবার পাইকারি ও খুচরা বেচাকেনা চলছে। বিশেষ করে শাহপরান মাজার শরিফ সংলগ্ন মাঠ, পুকুরপাড়, আবাসিক হাউজিং এলাকা এবং টিলা অঞ্চলে এসব কার্যক্রম বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও, উসমানী মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছগ্রাম, বহর কলোনি, ১৪ নম্বর ঘর কলোনি ও মির মহল্লা এলাকায় রাতের আঁধারে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠে এসেছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, কয়েকজন চিহ্নিত ব্যক্তি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এই নেটওয়ার্ক পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, তারা ভাড়াটিয়া লোকজন ও নারী ব্যবহার করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি সমাজকে ধ্বংস করে। তাই এখনই সময়—প্রতিরোধ গড়ে তোলা, সচেতনতা বাড়ানো এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদিমনগরে একাধিক এলাকায় ইয়াবা ব্যবসা ও জুয়ার অভিযোগ ধ্বংসের মূখে যুবসমাজ

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
“মাদককে না বলুন, যুবসমাজকে রক্ষা করুন”—এই আহ্বান সামনে রেখে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ব্যবসা ও অনলাইন জুয়ার বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার ফলে তরুণ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। অভিযোগে জানা যায়, খাদিমনগর, শাহপরান এলাকাসহ সিলেট সিটি কর্পোরেশনের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ইয়াবার পাইকারি ও খুচরা বেচাকেনা চলছে। বিশেষ করে শাহপরান মাজার শরিফ সংলগ্ন মাঠ, পুকুরপাড়, আবাসিক হাউজিং এলাকা এবং টিলা অঞ্চলে এসব কার্যক্রম বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও, উসমানী মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছগ্রাম, বহর কলোনি, ১৪ নম্বর ঘর কলোনি ও মির মহল্লা এলাকায় রাতের আঁধারে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠে এসেছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, কয়েকজন চিহ্নিত ব্যক্তি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এই নেটওয়ার্ক পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, তারা ভাড়াটিয়া লোকজন ও নারী ব্যবহার করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি সমাজকে ধ্বংস করে। তাই এখনই সময়—প্রতিরোধ গড়ে তোলা, সচেতনতা বাড়ানো এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x