শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে অকাল বন্যার শঙ্কা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

সুনামগঞ্জে অকাল বন্যার শঙ্কা
বৃষ্টিতে বাড়ছে সিলেট অঞ্চলের সুরমা-কুশিয়ারাসহ কয়েকটি নদনদীর পানি। আগামী সাতদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তাই সুনামগঞ্জের হাওরাঞ্চলের ধান দ্রুত কাটার জন্য কৃষকদের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মঙ্গলবার পাউবো পক্ষ থেকে প্রচার করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উজান অববাহিকায় ক্রমাগত বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে এবং আগামী সাতদিন তা অব্যাহত থাকবে। ফলে যেকোনো সময় আগাম বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই পরিস্থিতিতে হাওরের বোরো ফসল রক্ষায় যেসব জমির অন্তত ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেগুলো অবিলম্বে কেটে নেওয়ার জন্য কৃষকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেন পাউবোর সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ পর্যবেক্ষণের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষত সুনামগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বাউলাইসহ অন্যান্য নদীর উজানে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় পানির স্তর ক্রমশ উঠছে। আগামী কয়েক দিনের মধ্যে পানি সমতল আরও দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি হাওরের অভ্যন্তরে বৃষ্টির কারণে তুলনামূলক নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরির সম্ভাবনাও রয়েছে। সম্ভাব্য বন্যায় বোরো ফসলের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে কৃষকদের সময়মতো পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে পাউবো। এ ব্যাপারে বৃহস্পতিবার সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। উজানের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হলে সুরমাসহ সব নদীর পানি দ্রুত বাড়বে।ধান কাটতে শ্রমিক নিয়োগ, হারভেস্টার মেশিন সরবরাহসহ কৃষকদের সব ধরণের সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এদিকে, স্থানীয় কৃষকরা জানিয়েছেন, শ্রমিক সঙ্কট ও ডিজেল সঙ্কটের কারণে তারা দ্রুত ধান কাটতে পারছেন না। এছাড়া সব ধান এখনো কাটার উপযোগী হয়নি। সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওমর ফারুখ বলেন, সুনামগঞ্জের ছোট বড় ১৩৭টি হাওর রয়েছে। এবার জেলায় ২ লক্ষ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এখন পর্যন্ত ২৮ হাজার হেক্টর ধান কৃষকরা ঘরে তুলছেন। বাকি ধান ঘরে তুলতে আরো সময় লাগবে।’

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে অকাল বন্যার শঙ্কা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image
বৃষ্টিতে বাড়ছে সিলেট অঞ্চলের সুরমা-কুশিয়ারাসহ কয়েকটি নদনদীর পানি। আগামী সাতদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তাই সুনামগঞ্জের হাওরাঞ্চলের ধান দ্রুত কাটার জন্য কৃষকদের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মঙ্গলবার পাউবো পক্ষ থেকে প্রচার করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উজান অববাহিকায় ক্রমাগত বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে এবং আগামী সাতদিন তা অব্যাহত থাকবে। ফলে যেকোনো সময় আগাম বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই পরিস্থিতিতে হাওরের বোরো ফসল রক্ষায় যেসব জমির অন্তত ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেগুলো অবিলম্বে কেটে নেওয়ার জন্য কৃষকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেন পাউবোর সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ পর্যবেক্ষণের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষত সুনামগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বাউলাইসহ অন্যান্য নদীর উজানে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় পানির স্তর ক্রমশ উঠছে। আগামী কয়েক দিনের মধ্যে পানি সমতল আরও দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি হাওরের অভ্যন্তরে বৃষ্টির কারণে তুলনামূলক নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরির সম্ভাবনাও রয়েছে। সম্ভাব্য বন্যায় বোরো ফসলের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে কৃষকদের সময়মতো পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে পাউবো। এ ব্যাপারে বৃহস্পতিবার সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। উজানের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হলে সুরমাসহ সব নদীর পানি দ্রুত বাড়বে।ধান কাটতে শ্রমিক নিয়োগ, হারভেস্টার মেশিন সরবরাহসহ কৃষকদের সব ধরণের সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এদিকে, স্থানীয় কৃষকরা জানিয়েছেন, শ্রমিক সঙ্কট ও ডিজেল সঙ্কটের কারণে তারা দ্রুত ধান কাটতে পারছেন না। এছাড়া সব ধান এখনো কাটার উপযোগী হয়নি। সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওমর ফারুখ বলেন, সুনামগঞ্জের ছোট বড় ১৩৭টি হাওর রয়েছে। এবার জেলায় ২ লক্ষ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এখন পর্যন্ত ২৮ হাজার হেক্টর ধান কৃষকরা ঘরে তুলছেন। বাকি ধান ঘরে তুলতে আরো সময় লাগবে।’

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সুনামগঞ্জে অকাল বন্যার শঙ্কা
0:00 / 0:00
1x