শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বনাথে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী তিন সংগঠনের

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪০ এএম

বিশ্বনাথে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী তিন সংগঠনের
বিশ্বনাথ, প্রতিনিধি:: বাংলাদেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বনাথের তিন সাংবাদিক সংগঠন বিশ্বনাথ প্রেস ক্লাব, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার রাতে সদরস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত যৌথসভায় এ প্রতিবাদ জানানো হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিকের কলম সত্য আর ন্যায়ের প্রতীক। কলমকে থামাতে যারা ষড়যন্ত্র করছে, তারা গণতন্ত্র ও জনগণের কণ্ঠরোধ করতে চাইছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই- মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কোনো সাংবাদিককে ভয় দেখানো যাবে না। সাংবাদিকরা সব সময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থে কাজ করে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের ওপর বিশ্বনাথের জনৈক শামীম আহমদ কর্তৃক দায়েরকৃত ৫০ কোটি টাকার মানহানির মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। দ্রুত মামলা প্রত্যাহার না করা হলে বিশ্বনাথে কর্মরত সাংবাদিকরা কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবেন বলে জানান। বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহ-সভাপতি এমআর টুনু তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, তৌফিকুর রহমান হাবিব, আব্দুল্লাহ এবং মডেল প্রেস ক্লাবের শিক্ষানবিশ সদস্য আফজাল মিয়া।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বনাথে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী তিন সংগঠনের

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫

featured Image
বিশ্বনাথ, প্রতিনিধি:: বাংলাদেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বনাথের তিন সাংবাদিক সংগঠন বিশ্বনাথ প্রেস ক্লাব, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার রাতে সদরস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত যৌথসভায় এ প্রতিবাদ জানানো হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিকের কলম সত্য আর ন্যায়ের প্রতীক। কলমকে থামাতে যারা ষড়যন্ত্র করছে, তারা গণতন্ত্র ও জনগণের কণ্ঠরোধ করতে চাইছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই- মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কোনো সাংবাদিককে ভয় দেখানো যাবে না। সাংবাদিকরা সব সময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থে কাজ করে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের ওপর বিশ্বনাথের জনৈক শামীম আহমদ কর্তৃক দায়েরকৃত ৫০ কোটি টাকার মানহানির মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। দ্রুত মামলা প্রত্যাহার না করা হলে বিশ্বনাথে কর্মরত সাংবাদিকরা কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবেন বলে জানান। বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহ-সভাপতি এমআর টুনু তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, তৌফিকুর রহমান হাবিব, আব্দুল্লাহ এবং মডেল প্রেস ক্লাবের শিক্ষানবিশ সদস্য আফজাল মিয়া।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x