শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা- প্রতিবাদে সাংবাদিক সমাবেশ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা- প্রতিবাদে সাংবাদিক সমাবেশ
মৌলভীবাজার প্রতিনিধি:: শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৩ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১ঘটিকার সময় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রূবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মামুন আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২নং ওয়ার্ড সদস্য আলতাফুর রহমান দলীয় পরিচয়ে দীর্ঘদিন যাবত উপজেলার জনসাধারণের সাথে প্রতারণা, ব্যক্তি সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি, সহি জালিয়াতির সাথে জড়িত। এরিমধ্য তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৪ গ্রামের মানুষ এক হয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে। কিন্তু অদৃশ্য কারনে ক্ষমতাসীন দল ও প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্ভীক অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহির এনিয়ে দীর্ঘ তদন্ত চালিয়ে আলতাফুর রহমান এর বিরুদ্ধে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর আলতাফুর রহমান বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে হয়রানি মুলক মিথ্যা মামলা দায়ের করেন। সাংবাদিক নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে আলতাফুর রহমান এর বেপরোয়া অপকর্মের বিরুদ্ধে দল ও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় বিস্ময় প্রকাশ করে বলেন, অন্যায় দুর্নীতি বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধান ও রাষ্ট্র স্বীকৃত। মামলা দিয়ে সাংবাদিকদের নিবৃত্ত করা যাবে না। সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্ব এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ আলতাফুর রহমান এর বিরুদ্ধে সাংগাঠনিক পদক্ষেপ নেয়ার দাবী জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহনে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। প্রতিবাদ সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক মাহমুদুল হাসান নাঈম, এম এ রকিব, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি, বাংলাদেশ কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা- প্রতিবাদে সাংবাদিক সমাবেশ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
মৌলভীবাজার প্রতিনিধি:: শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৩ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১ঘটিকার সময় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রূবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মামুন আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২নং ওয়ার্ড সদস্য আলতাফুর রহমান দলীয় পরিচয়ে দীর্ঘদিন যাবত উপজেলার জনসাধারণের সাথে প্রতারণা, ব্যক্তি সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি, সহি জালিয়াতির সাথে জড়িত। এরিমধ্য তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৪ গ্রামের মানুষ এক হয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে। কিন্তু অদৃশ্য কারনে ক্ষমতাসীন দল ও প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্ভীক অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহির এনিয়ে দীর্ঘ তদন্ত চালিয়ে আলতাফুর রহমান এর বিরুদ্ধে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর আলতাফুর রহমান বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে হয়রানি মুলক মিথ্যা মামলা দায়ের করেন। সাংবাদিক নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে আলতাফুর রহমান এর বেপরোয়া অপকর্মের বিরুদ্ধে দল ও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় বিস্ময় প্রকাশ করে বলেন, অন্যায় দুর্নীতি বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধান ও রাষ্ট্র স্বীকৃত। মামলা দিয়ে সাংবাদিকদের নিবৃত্ত করা যাবে না। সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্ব এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ আলতাফুর রহমান এর বিরুদ্ধে সাংগাঠনিক পদক্ষেপ নেয়ার দাবী জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহনে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। প্রতিবাদ সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক মাহমুদুল হাসান নাঈম, এম এ রকিব, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি, বাংলাদেশ কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x