শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দিরাইয়ে বৃষ্টি হলেই কপালে ভাঁজ কৃষকের

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম

দিরাইয়ে বৃষ্টি হলেই কপালে ভাঁজ কৃষকের

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু হলেও স্বস্তি নেই কৃষকদের মনে। আকাশে মেঘ জমলেই বাড়ছে দুশ্চিন্তা। জলাবদ্ধতা, শ্রমিক সংকট, বৃষ্টিজনিত কাদা এবং আগাম বন্যার আশঙ্কা—সব মিলিয়ে বছরের একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ইসলামপুর গ্রামের কৃষক রাহুল মিয়া জানান, তিনি ৪ কেয়ার জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে প্রায় দেড় কেয়ার জমির ধান ইতোমধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগে বৃষ্টি হলে উদগল হাওরের পানি দ্রুত নদীতে নেমে যেত। এখন চর জেগে ওঠায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে।

ফলে অল্প বৃষ্টিতেই জমিতে ডুবরা লাগে, ধান পানির নিচে চলে যায়। উপজেলার বিস্তীর্ণ ৩৯টি হাওরে এবার ৩০ হাজার ১৭৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ১ লাখ ৫০  হাজার ৮৯০ মেট্রিক টন চাল। ধান কাটার জন্য ৭৩টি নিজস্ব ও ৪০টি ভাড়াচালিত কম্বাইন হারভেস্টার প্রস্তুত থাকলেও জমিতে পানি জমে থাকায় অনেক ক্ষেত্রেই তা ব্যবহার করা যাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, কোথাও ধান কাটা, কোথাও মাড়াই, আবার কোথাও খলা তৈরির কাজ চলছে। তবে কৃষকদের চোখেমুখে আনন্দের চেয়ে উদ্বেগই বেশি।

আগামী এক সপ্তাহের মধ্যে ধান পুরোপুরি পাকবে বলে আশা করা হলেও সময়মতো ঘরে তুলতে পারা নিয়ে শঙ্কা কাটছে না। কৃষক মো. নজরুল ইসলাম বলেন, দশ কেয়ার জমিতে ভালো ফলন হয়েছে, কিন্তু জমিতে পানি থাকায় মেশিন নামানো যাচ্ছে না। শ্রমিকও পাওয়া যাচ্ছে না। যারা আছে তারা কেয়ারপ্রতি ৪-৫ হাজার টাকা চাচ্ছে। কীভাবে ধান কাটব বুঝতে পারছি না। চাপতির হাওরের কৃষক আব্দুল মজিদ মিয়া জানান, গত বছরের তুলনায় শ্রমিকের মজুরি প্রায় দ্বিগুণ হয়েছে।আগে যেখানে ২ থেকেআড়াই হাজার টাকায় কেয়ারপ্রতি ধান কাটা যেত, এখন ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা লাগছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে বলেন তিনি। কালিয়াকোটা হাওরের কৃষক শামন্ত দাস বলেন, জমিতে কাদা ও পানি এত বেশি যে হারভেস্টার নামালে তলিয়ে যাবে। বাধ্য হয়ে শ্রমিকের ওপর নির্ভর করতে হচ্ছে, কিন্তু পর্যাপ্ত শ্রমিক নেই।

ফসল ঘরে তুলতে না পারার ভয়েই রাতে ঘুম আসে না। বরাম হাওরের কৃষক জয়ন্ত দেব জানান, তার ৫ কেয়ার জমির ধান এখনও পুরোপুরি পাকেনি। জমিতে পানি জমে থাকায় সেখানে কম্বাইন হারভেস্টার ব্যবহার করা সম্ভব নয়। এদিকে শ্রমিক জাকির হোসেন বলেন, তারা সিলেটের জকিগঞ্জ থেকে এসেছেন। জমিতে কাদা ও পানি থাকায় ধান কাটতে অনেক কষ্ট হচ্ছে বলে তিনি জানান। কম্বাইন হারভেস্টারের মালিক মিজানুর রহমান জানান, এ বছর এখনও তিনি মেশিন মাঠে নামাতে পারেননি। অন্যান্য বছর এসময় প্রায় ৪০০ কেয়ার জমির ধান কেটে ফেলতাম বলে জানান তিনি। হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক  মোঃ ওবায়দুল হক মিলন  বলেন, সমস্যার মূল কারণ দীর্ঘদিনের অব্যবস্থাপনা,অপরিকল্পিত বাঁধ, পলি জমে নাব্যতা কমে যাওয়া এবং কার্যকর পানি নিষ্কাশনের অভাবে অল্প বৃষ্টিতেই হাওরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। শুধু বাঁধ দিয়ে সমাধান সম্ভব নয়, নদী ও খাল খননসহ সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী বলেন, ১৫ এপ্রিলের পর পুরোদমে ধান কাটা শুরু হবে। তবে জমিতে পানি থাকায় সব জায়গায় হারভেস্টার ব্যবহার সম্ভব নয়। শ্রমিক সংকটের কারণে কিছুটা দেরি হতে পারে। তবুও ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দিরাইয়ে বৃষ্টি হলেই কপালে ভাঁজ কৃষকের

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু হলেও স্বস্তি নেই কৃষকদের মনে। আকাশে মেঘ জমলেই বাড়ছে দুশ্চিন্তা। জলাবদ্ধতা, শ্রমিক সংকট, বৃষ্টিজনিত কাদা এবং আগাম বন্যার আশঙ্কা—সব মিলিয়ে বছরের একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ইসলামপুর গ্রামের কৃষক রাহুল মিয়া জানান, তিনি ৪ কেয়ার জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে প্রায় দেড় কেয়ার জমির ধান ইতোমধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগে বৃষ্টি হলে উদগল হাওরের পানি দ্রুত নদীতে নেমে যেত। এখন চর জেগে ওঠায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে।

ফলে অল্প বৃষ্টিতেই জমিতে ডুবরা লাগে, ধান পানির নিচে চলে যায়। উপজেলার বিস্তীর্ণ ৩৯টি হাওরে এবার ৩০ হাজার ১৭৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ১ লাখ ৫০  হাজার ৮৯০ মেট্রিক টন চাল। ধান কাটার জন্য ৭৩টি নিজস্ব ও ৪০টি ভাড়াচালিত কম্বাইন হারভেস্টার প্রস্তুত থাকলেও জমিতে পানি জমে থাকায় অনেক ক্ষেত্রেই তা ব্যবহার করা যাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, কোথাও ধান কাটা, কোথাও মাড়াই, আবার কোথাও খলা তৈরির কাজ চলছে। তবে কৃষকদের চোখেমুখে আনন্দের চেয়ে উদ্বেগই বেশি।

আগামী এক সপ্তাহের মধ্যে ধান পুরোপুরি পাকবে বলে আশা করা হলেও সময়মতো ঘরে তুলতে পারা নিয়ে শঙ্কা কাটছে না। কৃষক মো. নজরুল ইসলাম বলেন, দশ কেয়ার জমিতে ভালো ফলন হয়েছে, কিন্তু জমিতে পানি থাকায় মেশিন নামানো যাচ্ছে না। শ্রমিকও পাওয়া যাচ্ছে না। যারা আছে তারা কেয়ারপ্রতি ৪-৫ হাজার টাকা চাচ্ছে। কীভাবে ধান কাটব বুঝতে পারছি না। চাপতির হাওরের কৃষক আব্দুল মজিদ মিয়া জানান, গত বছরের তুলনায় শ্রমিকের মজুরি প্রায় দ্বিগুণ হয়েছে।আগে যেখানে ২ থেকেআড়াই হাজার টাকায় কেয়ারপ্রতি ধান কাটা যেত, এখন ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা লাগছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে বলেন তিনি। কালিয়াকোটা হাওরের কৃষক শামন্ত দাস বলেন, জমিতে কাদা ও পানি এত বেশি যে হারভেস্টার নামালে তলিয়ে যাবে। বাধ্য হয়ে শ্রমিকের ওপর নির্ভর করতে হচ্ছে, কিন্তু পর্যাপ্ত শ্রমিক নেই।

ফসল ঘরে তুলতে না পারার ভয়েই রাতে ঘুম আসে না। বরাম হাওরের কৃষক জয়ন্ত দেব জানান, তার ৫ কেয়ার জমির ধান এখনও পুরোপুরি পাকেনি। জমিতে পানি জমে থাকায় সেখানে কম্বাইন হারভেস্টার ব্যবহার করা সম্ভব নয়। এদিকে শ্রমিক জাকির হোসেন বলেন, তারা সিলেটের জকিগঞ্জ থেকে এসেছেন। জমিতে কাদা ও পানি থাকায় ধান কাটতে অনেক কষ্ট হচ্ছে বলে তিনি জানান। কম্বাইন হারভেস্টারের মালিক মিজানুর রহমান জানান, এ বছর এখনও তিনি মেশিন মাঠে নামাতে পারেননি। অন্যান্য বছর এসময় প্রায় ৪০০ কেয়ার জমির ধান কেটে ফেলতাম বলে জানান তিনি। হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক  মোঃ ওবায়দুল হক মিলন  বলেন, সমস্যার মূল কারণ দীর্ঘদিনের অব্যবস্থাপনা,অপরিকল্পিত বাঁধ, পলি জমে নাব্যতা কমে যাওয়া এবং কার্যকর পানি নিষ্কাশনের অভাবে অল্প বৃষ্টিতেই হাওরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। শুধু বাঁধ দিয়ে সমাধান সম্ভব নয়, নদী ও খাল খননসহ সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী বলেন, ১৫ এপ্রিলের পর পুরোদমে ধান কাটা শুরু হবে। তবে জমিতে পানি থাকায় সব জায়গায় হারভেস্টার ব্যবহার সম্ভব নয়। শ্রমিক সংকটের কারণে কিছুটা দেরি হতে পারে। তবুও ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দিরাইয়ে বৃষ্টি হলেই কপালে ভাঁজ কৃষকের
0:00 / 0:00
1x