শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজার কাউয়াদিঘি হাওরে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে কৃষকদের বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম

মৌলভীবাজার কাউয়াদিঘি হাওরে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে কৃষকদের বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
আকিল মনসুর: মৌলভীবাজারের মনু সেচ প্রকল্প কাসিমপুর পাম্প হাউসের গাফিলতিতে কাউয়াদিঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতা। ফসল হারিয়ে কৃষক যখন দিশেহারা,  তখন জেলা প্রশাসন ও কৃষি বিভাগের নীরবতা আরও উদ্বেগজনক। মাঠে কৃষকের কান্না থাকলেও দায়িত্বশীলদের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। কৃষি আমাদের অর্থনীতির ভিত্তি—তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনে জরুরি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। মৌলভীবাজার মনু প্রকল্পের ভেতর কাউয়াদীঘি হাওরে আমন ধান রক্ষা ও কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হাওর পাড়ের কৃষকরা। কৃষি ও কৃষক রক্ষা কমিটির আয়োজনে ৬ ই আগস্ট দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তারা অবস্থান নেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী হুমায়ূন রশীদ সুয়েব এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আ স ম ছালেহ সোহেল, কৃষি ও কৃষক রক্ষা কমিটির সদস্য সচিব এম খছরু চৌধুরী, মহিলা নেত্রী সাদিয়া নোশিন চৌধুরী, প্রফেসর মো. সেলিম, সাংবাদিক সালেহ এলাহি কুটি,কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিত্ব সুলেমান মিয়া, ছালিকুর রহমান টুকু, সামছুদ্দিন মাস্টার, মো. খায়রুল ইসলাম, আলমগীর হোসেন, মো. ফজলুর রহমান, সিপিবি নেতা জহুর লাল দত্ত, কয়েছ মিয়া, একাটুনার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রুমেল আহমদ, কামাল হাসান, দুলাল তরফদার, ছাত্রনেতা জ্যোতিষ মোহান্ত, মোহাম্মদ মুজিব মনসুর, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সাবির খান, ডাঃ রওশন আহমদ, জয়েল আহমেদ, রাজন মিয়া, ও শামীম আহমেদ প্রমুখ। কৃষকরা পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে বলেন, মনু প্রকল্পের পাম্প দিয়ে নিয়মিত পানি নিষ্কাশন করার কথা। কিন্তু প্রকল্পের ৮টি পাম্প নানা অজুতাত দেখিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এতে কয়েক হাজার হেক্টর আমন ধানের জমি ও বিজতলা পানির নিচে তলিয়ে রয়েছে। জলাবদ্ধতার কারণে আমনের চারা জমিতে রোপন করতে পারছেননা। সময়মতো চারা রোপন করতে না পাড়লে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। কৃষকরা সার্বক্ষণিক পাম্প চালু রেখে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানান। তাদের ন্যায্য দাবী দ্রুত মানা না হলে তারা কঠোর কর্মসূচির হুসিয়ারি দেন। এদিকে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এক বিবৃতিতে মৌলভীবাজারের মনু সেচ প্রকল্প কাসিমপুর পাম্প হাউসের গাফিলতিতে কাউয়াদিঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতা। ফসল হারিয়ে কৃষক যখন দিশেহারা, তখন জেলা প্রশাসন ও কৃষি বিভাগের নীরবতা আরও উদ্বেগজনক বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে সার্বক্ষণিক পাম্প চালু রেখে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানান।এবং কাসেমপুর পাম্প হাউস কৃষকদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে তিনি পানি নিস্কাশনের জন্য হাওর রক্ষার স্বাথে মনু নদী ও মাগুরা নদী দ্রুত খনন করার ও জোর দাবি জানিয়েছেন।। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে হাওরের পানি নিষ্কাশনের মাধ্যমে তারা স্বাভাবিকভাবে কৃষিকাজ শুরু করতে পারেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজার কাউয়াদিঘি হাওরে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে কৃষকদের বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
আকিল মনসুর: মৌলভীবাজারের মনু সেচ প্রকল্প কাসিমপুর পাম্প হাউসের গাফিলতিতে কাউয়াদিঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতা। ফসল হারিয়ে কৃষক যখন দিশেহারা,  তখন জেলা প্রশাসন ও কৃষি বিভাগের নীরবতা আরও উদ্বেগজনক। মাঠে কৃষকের কান্না থাকলেও দায়িত্বশীলদের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। কৃষি আমাদের অর্থনীতির ভিত্তি—তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনে জরুরি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। মৌলভীবাজার মনু প্রকল্পের ভেতর কাউয়াদীঘি হাওরে আমন ধান রক্ষা ও কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হাওর পাড়ের কৃষকরা। কৃষি ও কৃষক রক্ষা কমিটির আয়োজনে ৬ ই আগস্ট দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তারা অবস্থান নেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী হুমায়ূন রশীদ সুয়েব এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আ স ম ছালেহ সোহেল, কৃষি ও কৃষক রক্ষা কমিটির সদস্য সচিব এম খছরু চৌধুরী, মহিলা নেত্রী সাদিয়া নোশিন চৌধুরী, প্রফেসর মো. সেলিম, সাংবাদিক সালেহ এলাহি কুটি,কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিত্ব সুলেমান মিয়া, ছালিকুর রহমান টুকু, সামছুদ্দিন মাস্টার, মো. খায়রুল ইসলাম, আলমগীর হোসেন, মো. ফজলুর রহমান, সিপিবি নেতা জহুর লাল দত্ত, কয়েছ মিয়া, একাটুনার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রুমেল আহমদ, কামাল হাসান, দুলাল তরফদার, ছাত্রনেতা জ্যোতিষ মোহান্ত, মোহাম্মদ মুজিব মনসুর, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সাবির খান, ডাঃ রওশন আহমদ, জয়েল আহমেদ, রাজন মিয়া, ও শামীম আহমেদ প্রমুখ। কৃষকরা পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে বলেন, মনু প্রকল্পের পাম্প দিয়ে নিয়মিত পানি নিষ্কাশন করার কথা। কিন্তু প্রকল্পের ৮টি পাম্প নানা অজুতাত দেখিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এতে কয়েক হাজার হেক্টর আমন ধানের জমি ও বিজতলা পানির নিচে তলিয়ে রয়েছে। জলাবদ্ধতার কারণে আমনের চারা জমিতে রোপন করতে পারছেননা। সময়মতো চারা রোপন করতে না পাড়লে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। কৃষকরা সার্বক্ষণিক পাম্প চালু রেখে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানান। তাদের ন্যায্য দাবী দ্রুত মানা না হলে তারা কঠোর কর্মসূচির হুসিয়ারি দেন। এদিকে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এক বিবৃতিতে মৌলভীবাজারের মনু সেচ প্রকল্প কাসিমপুর পাম্প হাউসের গাফিলতিতে কাউয়াদিঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতা। ফসল হারিয়ে কৃষক যখন দিশেহারা, তখন জেলা প্রশাসন ও কৃষি বিভাগের নীরবতা আরও উদ্বেগজনক বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে সার্বক্ষণিক পাম্প চালু রেখে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানান।এবং কাসেমপুর পাম্প হাউস কৃষকদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে তিনি পানি নিস্কাশনের জন্য হাওর রক্ষার স্বাথে মনু নদী ও মাগুরা নদী দ্রুত খনন করার ও জোর দাবি জানিয়েছেন।। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে হাওরের পানি নিষ্কাশনের মাধ্যমে তারা স্বাভাবিকভাবে কৃষিকাজ শুরু করতে পারেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x