শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি: ওয়াশিংটন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পিএম

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি: ওয়াশিংটন
এডিশন ডেস্ক:: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আইএমএফ নেয়নি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৬ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে আইএমএফের কোনো বৈঠক হয়নি; বরং এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। সেই বৈঠকেও ঋণ ছাড়ের বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকের ফাঁকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আইএমএফের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। সকালে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এবং বিকালে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ের অধিকাংশ ক্ষেত্রেই দুই পক্ষ একমত পোষণ করেছে। কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে উভয় পক্ষ মনে করে। বিশেষ করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সরকারের দৃঢ় অবস্থানের কথা অর্থমন্ত্রী স্পষ্টভাবে তুলে ধরেছেন। কিছু ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে মতভিন্নতা থাকলেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে দুই পক্ষই মনে করে। আইএমএফ জানিয়েছে, তারা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদে উন্নয়নের সহযোগী হিসেবে আইএমএফ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি: ওয়াশিংটন

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image
এডিশন ডেস্ক:: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আইএমএফ নেয়নি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৬ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে আইএমএফের কোনো বৈঠক হয়নি; বরং এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। সেই বৈঠকেও ঋণ ছাড়ের বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকের ফাঁকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আইএমএফের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। সকালে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এবং বিকালে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ের অধিকাংশ ক্ষেত্রেই দুই পক্ষ একমত পোষণ করেছে। কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে উভয় পক্ষ মনে করে। বিশেষ করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সরকারের দৃঢ় অবস্থানের কথা অর্থমন্ত্রী স্পষ্টভাবে তুলে ধরেছেন। কিছু ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে মতভিন্নতা থাকলেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে দুই পক্ষই মনে করে। আইএমএফ জানিয়েছে, তারা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদে উন্নয়নের সহযোগী হিসেবে আইএমএফ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x