শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

তাজপুর-বালাগঞ্জ সড়ক ‘মরণফাঁদ’: বালাগঞ্জ থেকে তাজপুর পর্যন্ত পুরো অংশই খানাখন্দে ভরা, জরুরি সংস্কারের দাবি

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

তাজপুর-বালাগঞ্জ সড়ক ‘মরণফাঁদ’: বালাগঞ্জ থেকে তাজপুর পর্যন্ত পুরো অংশই খানাখন্দে ভরা, জরুরি সংস্কারের দাবি
মো: আব্দুর রকিব, বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: তাজপুর থেকে বালাগঞ্জ উপজেলা সদরে যাতায়াতের একমাত্র পাকা সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। সরেজমিনে দেখা গেছে, বালাগঞ্জ থেকে তাজপুর পর্যন্ত প্রায় অধিকাংশ এলাকাই বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙনে ভরা। স্থানীয়দের কাছে সড়কটি এখন ‘মরণফাঁদ’ নামে পরিচিত। এলাকাবাসী পুরো সড়কটি জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানিয়েছেন। এই ভাঙা অংশের ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রাক, সিএনজি-অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। তবে এই চিত্র শুধু পাঁচপাড়া বাজারের নয়। সরেজমিন ঘুরে দেখা গেছে, বালাগঞ্জ সদর থেকে শুরু করে ওসমানপুর, বোয়ালজুর হয়ে তাজপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য অসাবধানতায় যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা। বর্ষা মৌসুমে সড়কের বেশিরভাগ অংশ হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত তলিয়ে যায়। এতে বালাগঞ্জ বাজারসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। শুকনো মৌসুমেও এই গর্তের কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাঁচপাড়া বাজারের ব্যবসায়ী শাহ জাবেদ মিয়া বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। পুরো রাস্তাটাই ভাঙা। রিকশা, সিএনজি উল্টে গিয়ে অনেকেই আহত হচ্ছেন। বাজারে মালামাল আনতেও সমস্যা হচ্ছে।” সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রোগী ও প্রসূতি নারীরা। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়ি চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো হাসপাতালে পৌঁছানো যাচ্ছে না। ওসমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব কামরুজ্জামান সিদ্দিকী খোকন বলেন, “তাজপুর-বালাগঞ্জ সড়কটি এই এলাকার লাইফলাইন। শুধু পাঁচপাড়া না, পুরো রাস্তাটাই নষ্ট। এর ওপর দিয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানাসহ সব সরকারি দপ্তরে যেতে হয়। আমরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কোনো কাজ হচ্ছে না।” এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বালাগঞ্জ থেকে তাজপুর পর্যন্ত পুরো সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। তারা অবিলম্বে পুরো সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

তাজপুর-বালাগঞ্জ সড়ক ‘মরণফাঁদ’: বালাগঞ্জ থেকে তাজপুর পর্যন্ত পুরো অংশই খানাখন্দে ভরা, জরুরি সংস্কারের দাবি

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image
মো: আব্দুর রকিব, বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: তাজপুর থেকে বালাগঞ্জ উপজেলা সদরে যাতায়াতের একমাত্র পাকা সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। সরেজমিনে দেখা গেছে, বালাগঞ্জ থেকে তাজপুর পর্যন্ত প্রায় অধিকাংশ এলাকাই বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙনে ভরা। স্থানীয়দের কাছে সড়কটি এখন ‘মরণফাঁদ’ নামে পরিচিত। এলাকাবাসী পুরো সড়কটি জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানিয়েছেন। এই ভাঙা অংশের ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রাক, সিএনজি-অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। তবে এই চিত্র শুধু পাঁচপাড়া বাজারের নয়। সরেজমিন ঘুরে দেখা গেছে, বালাগঞ্জ সদর থেকে শুরু করে ওসমানপুর, বোয়ালজুর হয়ে তাজপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য অসাবধানতায় যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা। বর্ষা মৌসুমে সড়কের বেশিরভাগ অংশ হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত তলিয়ে যায়। এতে বালাগঞ্জ বাজারসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। শুকনো মৌসুমেও এই গর্তের কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাঁচপাড়া বাজারের ব্যবসায়ী শাহ জাবেদ মিয়া বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। পুরো রাস্তাটাই ভাঙা। রিকশা, সিএনজি উল্টে গিয়ে অনেকেই আহত হচ্ছেন। বাজারে মালামাল আনতেও সমস্যা হচ্ছে।” সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রোগী ও প্রসূতি নারীরা। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়ি চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো হাসপাতালে পৌঁছানো যাচ্ছে না। ওসমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব কামরুজ্জামান সিদ্দিকী খোকন বলেন, “তাজপুর-বালাগঞ্জ সড়কটি এই এলাকার লাইফলাইন। শুধু পাঁচপাড়া না, পুরো রাস্তাটাই নষ্ট। এর ওপর দিয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানাসহ সব সরকারি দপ্তরে যেতে হয়। আমরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কোনো কাজ হচ্ছে না।” এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বালাগঞ্জ থেকে তাজপুর পর্যন্ত পুরো সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। তারা অবিলম্বে পুরো সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x