শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্যামেক্স এসোসিয়েটসের ‘তেলেসমাতি’ কারবার: ওয়ার্ক পারমিট ও স্পাউস ভিসার নামে ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম

ফ্যামেক্স এসোসিয়েটসের ‘তেলেসমাতি’ কারবার: ওয়ার্ক পারমিট ও স্পাউস ভিসার নামে ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে ‘বিদেশ যাওয়ার স্বপ্ন’ এখন অনেকের কাছে আতঙ্কের নাম। আর সেই আতঙ্কের কেন্দ্রে উঠে এসেছে কথিত প্রতিষ্ঠান ফ্যামেক্স এসোসিয়েটস। অভিযোগ উঠেছে—যুক্তরাজ্যে (লন্ডন) ওয়াক পারমিট ও স্পাউস ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে সহজ-সরল মানুষদের টার্গেট করে একটি চক্র দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছে। প্রতিজনের কাছ থেকে ২০ লাখ, ২৫ লাখ এমনকি ৩০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে ‘নিশ্চিত ভিসা’ দেওয়ার আশ্বাসে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কেউই ভিসা পাননি; বরং অনেকের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত হিসেবে নাম উঠে এসেছে মোশাররফ হোসেন হামদান ও মুস্তাফিজুর রহমান সামী নামে দুই ছাত্রলীগ নেতার। অভিযোগ রয়েছে, সিলেটের উপশহর ডি ব্লকে অফিস করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আমাদের জমি-জমা বিক্রি করে টাকা দিয়েছি। এখন না পাচ্ছি বিদেশ যাওয়ার সুযোগ, না পাচ্ছি আমাদের কষ্টার্জিত অর্থ। উল্টো হুমকির মুখে আছি।” ভুক্তভোগীরা আরও জানান, প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় তারা চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের ভাষায়, “অপরাধীদের কাছে আমরা সম্পূর্ণ অসহায়।” প্রতারনার বিষয়ে জানতে ফ্যামেক্স এসোসিয়েট এর স্বত্ত্বাধীকারী মুস্তাফিজুর রহমান সামী ও ম্যানেজিং ডিরেক্টর মোশাররফ হোসেন হামদান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের দুটি নাম্বার বন্ধ থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায় নাই। এদিকে সচেতন মহলের প্রশ্ন—এত বড় অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ থাকার পরও কেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় দ্রুত তদন্ত ও প্রতারিতদের টাকা ফেরত নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। ক্রমশ

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্যামেক্স এসোসিয়েটসের ‘তেলেসমাতি’ কারবার: ওয়ার্ক পারমিট ও স্পাউস ভিসার নামে ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে ‘বিদেশ যাওয়ার স্বপ্ন’ এখন অনেকের কাছে আতঙ্কের নাম। আর সেই আতঙ্কের কেন্দ্রে উঠে এসেছে কথিত প্রতিষ্ঠান ফ্যামেক্স এসোসিয়েটস। অভিযোগ উঠেছে—যুক্তরাজ্যে (লন্ডন) ওয়াক পারমিট ও স্পাউস ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে সহজ-সরল মানুষদের টার্গেট করে একটি চক্র দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছে। প্রতিজনের কাছ থেকে ২০ লাখ, ২৫ লাখ এমনকি ৩০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে ‘নিশ্চিত ভিসা’ দেওয়ার আশ্বাসে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কেউই ভিসা পাননি; বরং অনেকের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত হিসেবে নাম উঠে এসেছে মোশাররফ হোসেন হামদান ও মুস্তাফিজুর রহমান সামী নামে দুই ছাত্রলীগ নেতার। অভিযোগ রয়েছে, সিলেটের উপশহর ডি ব্লকে অফিস করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আমাদের জমি-জমা বিক্রি করে টাকা দিয়েছি। এখন না পাচ্ছি বিদেশ যাওয়ার সুযোগ, না পাচ্ছি আমাদের কষ্টার্জিত অর্থ। উল্টো হুমকির মুখে আছি।” ভুক্তভোগীরা আরও জানান, প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় তারা চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের ভাষায়, “অপরাধীদের কাছে আমরা সম্পূর্ণ অসহায়।” প্রতারনার বিষয়ে জানতে ফ্যামেক্স এসোসিয়েট এর স্বত্ত্বাধীকারী মুস্তাফিজুর রহমান সামী ও ম্যানেজিং ডিরেক্টর মোশাররফ হোসেন হামদান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের দুটি নাম্বার বন্ধ থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায় নাই। এদিকে সচেতন মহলের প্রশ্ন—এত বড় অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ থাকার পরও কেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় দ্রুত তদন্ত ও প্রতারিতদের টাকা ফেরত নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। ক্রমশ

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x