শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বানিয়াচং উপজেলায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৫০০ একর জমির ধান

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

বানিয়াচং উপজেলায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৫০০ একর জমির ধান
সিলেট এডিশন ডেস্ক:: হুগলির হাওরে তলিয়ে থাকা ফসলের খেত। কয়েক দিনের বৃষ্টিতে এই পরিস্থিতি হয়েছে। গতকাল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে।হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় এমন ক্ষতির শিকার হয়েছেন তাঁরা। আগাম বন্যা অথবা বৃষ্টির পানি থেকে হাওরকে বাঁচাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ চান ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হুগলির হাওরে ঋণ নিয়ে ৮ বিঘা জমি বর্গা চাষ করেছিলেন কৃষক আহ্লাদ মিয়া। কিন্তু কয়েক দিন যাবৎ বৃষ্টির পানি বাড়ায় দিন যত যায়, দুশ্চিন্তা ততই বাড়ে ওই কৃষকের মাঝে। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাঁধ দিয়ে জমি টিকিয়ে রাখলেও শেষরক্ষা হয়নি। হাওরে থাকা তাঁর ৮ বিঘা জমিই তলিয়ে গেছে। ফলে ঋণ পরিশোধ আর পরিবারের সারা বছরের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় তিনি। এ ছাড়া তাঁর মতোই অবস্থা আরও শত শত কৃষকের। হুগলির হাওর তলিয়ে গেলেও চরম ঝুঁকিতে রয়েছে বাদেশ্বরা, বালি এবং ব্যাঙ্গা হাওর। ফের বৃষ্টি হলে এই তিনটি হাওরের হাজার হাজার একর বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের দাবি, ফসল রক্ষা বাঁধ না থাকায় প্রতিবছরই ফসলহানির শঙ্কায় থাকেন তাঁরা। কৃষক প্রদীপ চক্রবর্তী জানান, প্রায় ছয় বিঘা জমি ধারে টাকা নিয়ে চাষ করেছিলেন। বৃষ্টির পানিতে ছয় বিঘা জমিই এখন পানির নিচে। যে কারণে ধারের টাকা পরিশোধসহ অভাবের সংসার নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি। প্রদীপ বলেন, সরকারি সহযোগিতা ছাড়া এখন তাঁদের বেঁচে থাকা অসম্ভব। কুটি মিয়া নামে এক কৃষক বলেন, ‘এভাবে চোখের সামনে আমার সারা বছরের পরিশ্রমের ফসল তলিয়ে যাবে, ভাবতে পারিনি। এখন সারা বছর কী খামু আর কীভাবে পরিবার নিয়ে চলমু, সেই চিন্তায় দিনরাত কাটছে।’ কৃষক সালমান মিয়া বলেন, ‘উগলি হাওরে আমাদের পাঁচ বিঘা জমি ছিল। সব জমিই এখন পানির নিচে। একটি জমির ধানও কাটা সম্ভব হয়নি। আমরা এখন কী করমু, কী খামু, কীভাবে চলমু?’ সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান বলেন, এক সপ্তাহ ধরে বাঁধ উপচে উগলি, বাতাসর ও বালি হাওরে পানি ঢুকছে। এতে অনেক কৃষকের ফসলি জমি তলিয়ে যাওয়ায় তাঁরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানি এভাবে বাড়তে থাকলে বাতাসর ও বালি হাওরের আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, হাওরটি নিচু এলাকায় হওয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তবে উঁচু এলাকা এখনো অক্ষত রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বানিয়াচং উপজেলায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৫০০ একর জমির ধান

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image
সিলেট এডিশন ডেস্ক:: হুগলির হাওরে তলিয়ে থাকা ফসলের খেত। কয়েক দিনের বৃষ্টিতে এই পরিস্থিতি হয়েছে। গতকাল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে।হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় এমন ক্ষতির শিকার হয়েছেন তাঁরা। আগাম বন্যা অথবা বৃষ্টির পানি থেকে হাওরকে বাঁচাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ চান ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হুগলির হাওরে ঋণ নিয়ে ৮ বিঘা জমি বর্গা চাষ করেছিলেন কৃষক আহ্লাদ মিয়া। কিন্তু কয়েক দিন যাবৎ বৃষ্টির পানি বাড়ায় দিন যত যায়, দুশ্চিন্তা ততই বাড়ে ওই কৃষকের মাঝে। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাঁধ দিয়ে জমি টিকিয়ে রাখলেও শেষরক্ষা হয়নি। হাওরে থাকা তাঁর ৮ বিঘা জমিই তলিয়ে গেছে। ফলে ঋণ পরিশোধ আর পরিবারের সারা বছরের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় তিনি। এ ছাড়া তাঁর মতোই অবস্থা আরও শত শত কৃষকের। হুগলির হাওর তলিয়ে গেলেও চরম ঝুঁকিতে রয়েছে বাদেশ্বরা, বালি এবং ব্যাঙ্গা হাওর। ফের বৃষ্টি হলে এই তিনটি হাওরের হাজার হাজার একর বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের দাবি, ফসল রক্ষা বাঁধ না থাকায় প্রতিবছরই ফসলহানির শঙ্কায় থাকেন তাঁরা। কৃষক প্রদীপ চক্রবর্তী জানান, প্রায় ছয় বিঘা জমি ধারে টাকা নিয়ে চাষ করেছিলেন। বৃষ্টির পানিতে ছয় বিঘা জমিই এখন পানির নিচে। যে কারণে ধারের টাকা পরিশোধসহ অভাবের সংসার নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি। প্রদীপ বলেন, সরকারি সহযোগিতা ছাড়া এখন তাঁদের বেঁচে থাকা অসম্ভব। কুটি মিয়া নামে এক কৃষক বলেন, ‘এভাবে চোখের সামনে আমার সারা বছরের পরিশ্রমের ফসল তলিয়ে যাবে, ভাবতে পারিনি। এখন সারা বছর কী খামু আর কীভাবে পরিবার নিয়ে চলমু, সেই চিন্তায় দিনরাত কাটছে।’ কৃষক সালমান মিয়া বলেন, ‘উগলি হাওরে আমাদের পাঁচ বিঘা জমি ছিল। সব জমিই এখন পানির নিচে। একটি জমির ধানও কাটা সম্ভব হয়নি। আমরা এখন কী করমু, কী খামু, কীভাবে চলমু?’ সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান বলেন, এক সপ্তাহ ধরে বাঁধ উপচে উগলি, বাতাসর ও বালি হাওরে পানি ঢুকছে। এতে অনেক কৃষকের ফসলি জমি তলিয়ে যাওয়ায় তাঁরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানি এভাবে বাড়তে থাকলে বাতাসর ও বালি হাওরের আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, হাওরটি নিচু এলাকায় হওয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তবে উঁচু এলাকা এখনো অক্ষত রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x