শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কানাইঘাটে স্ত্রী হত্যার অভিযোগ: স্বামী পলাতক, শিশুকে বাথরুমে আটকে রাখার অভিযোগে চাঞ্চল্য

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৭:১৭ পিএম

কানাইঘাটে স্ত্রী হত্যার অভিযোগ: স্বামী পলাতক, শিশুকে বাথরুমে আটকে রাখার অভিযোগে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের কানাইঘাট উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামে জোনাকী বালা দাস (২৬) নামের এক নারীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সজল দাসের বিরুদ্ধে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী সজল দাসসহ তার পরিবারের সদস্যরা রহস্যজনকভাবে পালিয়ে যায়, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে। নিহত জোনাকী বালা দাস গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ণ্য পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা রানু চন্দ্র দাসের মেয়ে। ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান জামাল উদ্দিনের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বামীর বাড়ির লোকজন ঘটনাটিকে ‘গলায় ফাঁস’ বলে চালানোর চেষ্টা করলেও পুলিশ ঘটনাস্থল থেকে তেমন কোনো আত্মহত্যার আলামত পায়নি। বরং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সময় জোনাকীর ৬ বছর বয়সী শিশু পুত্র আর্য্য দাস বাড়িতেই ছিল। অভিযোগ রয়েছে, তাকে বাথরুমে তালাবদ্ধ করে রাখা হয়েছিল—যা হত্যার ঘটনাকে আরও নির্মম ও পরিকল্পিত হিসেবে নির্দেশ করে। বর্তমানে শিশুটি তার নানার বাড়িতে অবস্থান করছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে জোনাকীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহ গোয়াইনঘাটে বাবার বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। সেখানেই হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কানাইঘাটে স্ত্রী হত্যার অভিযোগ: স্বামী পলাতক, শিশুকে বাথরুমে আটকে রাখার অভিযোগে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের কানাইঘাট উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামে জোনাকী বালা দাস (২৬) নামের এক নারীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সজল দাসের বিরুদ্ধে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী সজল দাসসহ তার পরিবারের সদস্যরা রহস্যজনকভাবে পালিয়ে যায়, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে। নিহত জোনাকী বালা দাস গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ণ্য পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা রানু চন্দ্র দাসের মেয়ে। ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান জামাল উদ্দিনের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বামীর বাড়ির লোকজন ঘটনাটিকে ‘গলায় ফাঁস’ বলে চালানোর চেষ্টা করলেও পুলিশ ঘটনাস্থল থেকে তেমন কোনো আত্মহত্যার আলামত পায়নি। বরং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সময় জোনাকীর ৬ বছর বয়সী শিশু পুত্র আর্য্য দাস বাড়িতেই ছিল। অভিযোগ রয়েছে, তাকে বাথরুমে তালাবদ্ধ করে রাখা হয়েছিল—যা হত্যার ঘটনাকে আরও নির্মম ও পরিকল্পিত হিসেবে নির্দেশ করে। বর্তমানে শিশুটি তার নানার বাড়িতে অবস্থান করছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে জোনাকীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহ গোয়াইনঘাটে বাবার বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। সেখানেই হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x