শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৬:২১ পিএম

বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্থানীয় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে নতুন মুখ হিসেবে উঠে এসেছে মোহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ মুহিত মিয়ার নাম, যিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নীরবে সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মুহিত মিয়া। বিশেষ করে ২০২০ ও ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় তিনি ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তার এই উদ্যোগ ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দুর্যোগকালীন সহায়তার পাশাপাশি সামাজিক ও সংগঠনভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় ইতোমধ্যেই তিনি জনমনে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। আলহাজ্ব মুহিত মিয়া ‘মরহুম সামছু মিয়া এডুকেশন অ্যান্ড চ্যারিটি ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। তার উদ্যোগে কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। শিক্ষা খাতে তার অবদানও উল্লেখযোগ্য। এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন প্রদানে সহায়তা করার পাশাপাশি গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, মাসিক সহায়তা, বই-পুস্তক ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন তিনি। এছাড়াও খেলাধুলার প্রসারে স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত রাখতে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফলে যুবসমাজের কাছে তিনি ইতোমধ্যেই অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। অবকাঠামোগত উন্নয়নেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। এরালিয়া বাজার থেকে মোহাম্মদপুর খালপাড় পর্যন্ত সড়ক নির্মাণসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তার অবদান রয়েছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষায়ও তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের অসহায় মানুষের বিয়ে সম্পন্ন করতে সহায়তা করা ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় উৎসবে সহযোগিতা প্রদান করে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা—যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে কলকলিয়া ইউনিয়ন আরও এগিয়ে যাবে উন্নয়নের পথে। সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবেই সম্ভাব্য প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ মুহিত মিয়ার নাম এখন ইউনিয়নজুড়ে অন্যতম আলোচিত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্থানীয় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে নতুন মুখ হিসেবে উঠে এসেছে মোহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ মুহিত মিয়ার নাম, যিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নীরবে সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মুহিত মিয়া। বিশেষ করে ২০২০ ও ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় তিনি ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তার এই উদ্যোগ ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দুর্যোগকালীন সহায়তার পাশাপাশি সামাজিক ও সংগঠনভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় ইতোমধ্যেই তিনি জনমনে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। আলহাজ্ব মুহিত মিয়া ‘মরহুম সামছু মিয়া এডুকেশন অ্যান্ড চ্যারিটি ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। তার উদ্যোগে কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। শিক্ষা খাতে তার অবদানও উল্লেখযোগ্য। এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন প্রদানে সহায়তা করার পাশাপাশি গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, মাসিক সহায়তা, বই-পুস্তক ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন তিনি। এছাড়াও খেলাধুলার প্রসারে স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত রাখতে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফলে যুবসমাজের কাছে তিনি ইতোমধ্যেই অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। অবকাঠামোগত উন্নয়নেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। এরালিয়া বাজার থেকে মোহাম্মদপুর খালপাড় পর্যন্ত সড়ক নির্মাণসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তার অবদান রয়েছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষায়ও তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের অসহায় মানুষের বিয়ে সম্পন্ন করতে সহায়তা করা ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় উৎসবে সহযোগিতা প্রদান করে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা—যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে কলকলিয়া ইউনিয়ন আরও এগিয়ে যাবে উন্নয়নের পথে। সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবেই সম্ভাব্য প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ মুহিত মিয়ার নাম এখন ইউনিয়নজুড়ে অন্যতম আলোচিত।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x