শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জনগণের পাশে থাকার অঙ্গীকার—তাহিরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের 

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পিএম

জনগণের পাশে থাকার অঙ্গীকার—তাহিরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের 
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক পথসভা শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান। সভার সভাপতিত্ব করেন উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মৌলানা। অনুষ্ঠানে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, “আমি এমপি হতে চাই টাকা কামানোর জন্য নয়, জনগণের ভালোবাসা অর্জনের জন্য। নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।” তিনি অভিযোগ করেন, তাহিরপুরের জাদুকাটা নদীতে শ্রমিকদের কাছ থেকে সরকারের নির্ধারিত সীমার চেয়ে বেশি রয়েলটি আদায় করা হচ্ছে। “৫ আগস্টের আগে রয়েলটি ছিল ৫ টাকা, এখন তা ২৫ টাকা আদায় করা হচ্ছে,” উল্লেখ করে তিনি শ্রমিক স্বার্থে নির্ধারিত সীমার মধ্যে রয়েলটি আদায়ের দাবি জানান। তিনি আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখবেন। স্থানীয়রা জানান, পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির প্রতিফলন ঘটিয়েছে। সভায় নদীতে চাঁদাবাজি রোধে গণজাগরণ সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জনগণের পাশে থাকার অঙ্গীকার—তাহিরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের 

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক পথসভা শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান। সভার সভাপতিত্ব করেন উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মৌলানা। অনুষ্ঠানে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, “আমি এমপি হতে চাই টাকা কামানোর জন্য নয়, জনগণের ভালোবাসা অর্জনের জন্য। নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।” তিনি অভিযোগ করেন, তাহিরপুরের জাদুকাটা নদীতে শ্রমিকদের কাছ থেকে সরকারের নির্ধারিত সীমার চেয়ে বেশি রয়েলটি আদায় করা হচ্ছে। “৫ আগস্টের আগে রয়েলটি ছিল ৫ টাকা, এখন তা ২৫ টাকা আদায় করা হচ্ছে,” উল্লেখ করে তিনি শ্রমিক স্বার্থে নির্ধারিত সীমার মধ্যে রয়েলটি আদায়ের দাবি জানান। তিনি আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখবেন। স্থানীয়রা জানান, পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির প্রতিফলন ঘটিয়েছে। সভায় নদীতে চাঁদাবাজি রোধে গণজাগরণ সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x