শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুমৃত্যু: অবসরপ্রাপ্ত চিকিৎসকের উপস্থিতি নিয়ে প্রশ্ন, নার্স-বয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৬:২০ পিএম

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুমৃত্যু: অবসরপ্রাপ্ত চিকিৎসকের উপস্থিতি নিয়ে প্রশ্ন, নার্স-বয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
ইমাম হোসেন, ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনায় অবসরপ্রাপ্ত এক চিকিৎসকের উপস্থিতি এবং দায়িত্বে থাকা নার্স ও ওয়ার্ড বয়ের আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। শিশুটির বাবা মানিক মিয়ার লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২২ মার্চ শ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে দীর্ঘ সময় জরুরি বিভাগে চিকিৎসক পাওয়া যায়নি। পরে ডা. রঞ্জন কিশোর চাকলাদার, যিনি একজন অবসরপ্রাপ্ত সাবেক চিকিৎসক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি রোগী দেখেন। এতে প্রশ্ন উঠেছে—একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক কীভাবে সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করছেন। অভিযোগে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত নার্স সংগীতা বিশ্বাস এবং ওয়ার্ড বয় পলাশ দাস চিকিৎসা সেবার পরিবর্তে মোবাইল ফোন ব্যবহারে ব্যস্ত ছিলেন এবং রোগীর প্রতি প্রয়োজনীয় মনোযোগ দেননি। শিশুটির শ্বাসকষ্ট বাড়লেও সময়মতো অক্সিজেনসহ জরুরি চিকিৎসা দেওয়া হয়নি বলে দাবি পরিবারের। পরিবারের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয় কেউই যথাযথ ব্যবস্থা নেননি। প্রায় সাড়ে তিন ঘণ্টা হাসপাতালে থাকার পর চিকিৎসা না পেয়ে শিশুটির অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবার ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ধর্মপাশা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুমৃত্যু: অবসরপ্রাপ্ত চিকিৎসকের উপস্থিতি নিয়ে প্রশ্ন, নার্স-বয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image
ইমাম হোসেন, ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনায় অবসরপ্রাপ্ত এক চিকিৎসকের উপস্থিতি এবং দায়িত্বে থাকা নার্স ও ওয়ার্ড বয়ের আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। শিশুটির বাবা মানিক মিয়ার লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২২ মার্চ শ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে দীর্ঘ সময় জরুরি বিভাগে চিকিৎসক পাওয়া যায়নি। পরে ডা. রঞ্জন কিশোর চাকলাদার, যিনি একজন অবসরপ্রাপ্ত সাবেক চিকিৎসক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি রোগী দেখেন। এতে প্রশ্ন উঠেছে—একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক কীভাবে সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করছেন। অভিযোগে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত নার্স সংগীতা বিশ্বাস এবং ওয়ার্ড বয় পলাশ দাস চিকিৎসা সেবার পরিবর্তে মোবাইল ফোন ব্যবহারে ব্যস্ত ছিলেন এবং রোগীর প্রতি প্রয়োজনীয় মনোযোগ দেননি। শিশুটির শ্বাসকষ্ট বাড়লেও সময়মতো অক্সিজেনসহ জরুরি চিকিৎসা দেওয়া হয়নি বলে দাবি পরিবারের। পরিবারের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয় কেউই যথাযথ ব্যবস্থা নেননি। প্রায় সাড়ে তিন ঘণ্টা হাসপাতালে থাকার পর চিকিৎসা না পেয়ে শিশুটির অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবার ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ধর্মপাশা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x