শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শাহী ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

শাহী ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:: প্রতিবছরের ন্যায় এবারও সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (বৃহস্পতিবার) সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে সরকার যেদিন ঈদ ঘোষণা করবে, সেদিনই এখানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মন্ত্রী জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সমন্বয়ে সার্বিক প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নামাজ আয়োজনের প্রস্তুতি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। গত বছরের তুলনায় এবার আরও আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদগাহ মাঠের সংস্কার, রং করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত তাকওয়া যেন মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হয়। হিংসা, বিদ্বেষ ও প্রতিহিংসা পরিহার করে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং ইসলামের শান্তির শিক্ষা ধারণ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “দেশ সবার। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতিময় পরিবেশ গড়ে তুলেই আগামী দিনের পথে এগিয়ে যেতে হবে- এটাই আমাদের প্রত্যাশা।” মন্ত্রী জানান, এবারের ঈদ জামাতে বরুণার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুখ বর্ণভী অংশগ্রহণ করবেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শাহী ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক:: প্রতিবছরের ন্যায় এবারও সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (বৃহস্পতিবার) সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে সরকার যেদিন ঈদ ঘোষণা করবে, সেদিনই এখানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মন্ত্রী জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সমন্বয়ে সার্বিক প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নামাজ আয়োজনের প্রস্তুতি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। গত বছরের তুলনায় এবার আরও আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদগাহ মাঠের সংস্কার, রং করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত তাকওয়া যেন মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হয়। হিংসা, বিদ্বেষ ও প্রতিহিংসা পরিহার করে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং ইসলামের শান্তির শিক্ষা ধারণ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “দেশ সবার। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতিময় পরিবেশ গড়ে তুলেই আগামী দিনের পথে এগিয়ে যেতে হবে- এটাই আমাদের প্রত্যাশা।” মন্ত্রী জানান, এবারের ঈদ জামাতে বরুণার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুখ বর্ণভী অংশগ্রহণ করবেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x