শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথপুরে জোরপূর্বক বাড়ী দখল করতে সশস্ত্র ভূমিখেকোদের হামলা, নগদ টাকা স্বর্নালংকার লুটপাট, ভাংচুর নারী-পুরুষ সহ আহত-৭ —থানায় অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

জগন্নাথপুরে জোরপূর্বক বাড়ী দখল করতে সশস্ত্র ভূমিখেকোদের হামলা, নগদ টাকা স্বর্নালংকার লুটপাট, ভাংচুর নারী-পুরুষ সহ আহত-৭ —থানায় অভিযোগ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইছাকপুর গ্রামে সংঘবদ্ধ ও পূর্বপরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারী-পুরষসহ ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাড়িতে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে প্রভাবশালী একটি ভূমিখেকো চক্রের বিরুদ্ধে। লিখিত অভিযোগে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ইং রাত আনুমানিক ১০টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র রামদা, লোহার পাইপ, রড ও লাঠিসোটা নিয়ে বাদীর বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। অভিযোগে উল্লেখ করা হয়, হামলার সময় ঘরের নারী সদস্যদেরও ছাড় দেওয়া হয়নি। তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার আরও ভয়াবহ দিক হলো—হামলাকারীরা শুধু হামলাতেই থেমে থাকেনি; তারা ঘরের আলমারি ভেঙে প্রায় নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়, যাহার বর্তমান বাজার মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয়। ভুক্তভোগী পরিবার দাবি করছে, দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এলাকাবাসীর একটি অংশের অভিযোগ—অভিযুক্তদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা দীর্ঘদিন ধরেই বেপরোয়া আচরণ করে আসছে। আইনজীবীদের মতে, এই ঘটনায় বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী একাধিক গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। যেমন—দণ্ডবিধির ধারা: ১৪৭/১৪৮/১৪৯ সংঘবদ্ধ দাঙ্গা ও মারামারি, ধারা:৩২৩/৩২৫/৩২৬ আঘাত ও গুরুতর জখম, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, ৩০৭ ধারা: হত্যার চেষ্টা,৩৭৯/৩৮০ ধারা: চুরি ও গৃহে অনধিকার প্রবেশ করে চুরি,৪২৭ ধারা: সম্পত্তির ক্ষতিসাধন,৪৫২ ধারা: অস্ত্রসহ গৃহে অনধিকার প্রবেশ,প্রয়োজনে ৩৪ ধারা (সম্মিলিত অপরাধ সংঘটন)ও যুক্ত হতে পারে। এছাড়া নারী নির্যাতনের সংশ্লিষ্ট বিশেষ আইনের ধারা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিরোধ চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলেই এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। আহতদের পক্ষে সোনারা বেগমের মেয়ে রিনা বেগম বাদী হয়ে ১৪ জন আসামীর নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন(১)মো: সাজাদ আলী, (২)মো: বাদশা মিয়া, (৩)মো: মুন্না মিয়া, (৪)মো: আকরাম আলী, (৫)মো: হাছন আলী, (৬)মো: লুৎফুর মিয়া, (৭)মো: কিবরিয়া মিয়া, (৮)মো: হুসন আলী, (৯)মো: রুশন আলী, (১০)মো: আলাউর রহমান, (১১)মো: আতাউর রহমান,(১২)মোছা: রাশেদা বেগম,(১৩)মোছা: ফুলতেরা বেগম,(১৪)মোছা: আয়শা বেগম। এছাড়া অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করা হয়। ভুক্তভোগীরা বলেন সাজাদগংরা বার বার আমাদের ঘরে এসে হামলা করে রক্তাক্ত করলেও প্রশাসনের কোন পদক্ষেপ নেই, গত ১৬ /০২/২০২৬ ইং তারিখে হামলা করে কয়েকজনকে আহত এবং নারীদের শ্লীলতাহানী করে এরপর জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দিলে তারা মামলা রেকড করেনি, পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করি। সেই মামলা করার পর ভূমিখেকোচক্র এখন আরো বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হতে পারে। জগন্নাথপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা আশ্বাস দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথপুরে জোরপূর্বক বাড়ী দখল করতে সশস্ত্র ভূমিখেকোদের হামলা, নগদ টাকা স্বর্নালংকার লুটপাট, ভাংচুর নারী-পুরুষ সহ আহত-৭ —থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইছাকপুর গ্রামে সংঘবদ্ধ ও পূর্বপরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারী-পুরষসহ ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাড়িতে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে প্রভাবশালী একটি ভূমিখেকো চক্রের বিরুদ্ধে। লিখিত অভিযোগে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ইং রাত আনুমানিক ১০টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র রামদা, লোহার পাইপ, রড ও লাঠিসোটা নিয়ে বাদীর বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। অভিযোগে উল্লেখ করা হয়, হামলার সময় ঘরের নারী সদস্যদেরও ছাড় দেওয়া হয়নি। তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার আরও ভয়াবহ দিক হলো—হামলাকারীরা শুধু হামলাতেই থেমে থাকেনি; তারা ঘরের আলমারি ভেঙে প্রায় নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়, যাহার বর্তমান বাজার মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয়। ভুক্তভোগী পরিবার দাবি করছে, দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এলাকাবাসীর একটি অংশের অভিযোগ—অভিযুক্তদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা দীর্ঘদিন ধরেই বেপরোয়া আচরণ করে আসছে। আইনজীবীদের মতে, এই ঘটনায় বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী একাধিক গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। যেমন—দণ্ডবিধির ধারা: ১৪৭/১৪৮/১৪৯ সংঘবদ্ধ দাঙ্গা ও মারামারি, ধারা:৩২৩/৩২৫/৩২৬ আঘাত ও গুরুতর জখম, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, ৩০৭ ধারা: হত্যার চেষ্টা,৩৭৯/৩৮০ ধারা: চুরি ও গৃহে অনধিকার প্রবেশ করে চুরি,৪২৭ ধারা: সম্পত্তির ক্ষতিসাধন,৪৫২ ধারা: অস্ত্রসহ গৃহে অনধিকার প্রবেশ,প্রয়োজনে ৩৪ ধারা (সম্মিলিত অপরাধ সংঘটন)ও যুক্ত হতে পারে। এছাড়া নারী নির্যাতনের সংশ্লিষ্ট বিশেষ আইনের ধারা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিরোধ চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলেই এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। আহতদের পক্ষে সোনারা বেগমের মেয়ে রিনা বেগম বাদী হয়ে ১৪ জন আসামীর নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন(১)মো: সাজাদ আলী, (২)মো: বাদশা মিয়া, (৩)মো: মুন্না মিয়া, (৪)মো: আকরাম আলী, (৫)মো: হাছন আলী, (৬)মো: লুৎফুর মিয়া, (৭)মো: কিবরিয়া মিয়া, (৮)মো: হুসন আলী, (৯)মো: রুশন আলী, (১০)মো: আলাউর রহমান, (১১)মো: আতাউর রহমান,(১২)মোছা: রাশেদা বেগম,(১৩)মোছা: ফুলতেরা বেগম,(১৪)মোছা: আয়শা বেগম। এছাড়া অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করা হয়। ভুক্তভোগীরা বলেন সাজাদগংরা বার বার আমাদের ঘরে এসে হামলা করে রক্তাক্ত করলেও প্রশাসনের কোন পদক্ষেপ নেই, গত ১৬ /০২/২০২৬ ইং তারিখে হামলা করে কয়েকজনকে আহত এবং নারীদের শ্লীলতাহানী করে এরপর জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দিলে তারা মামলা রেকড করেনি, পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করি। সেই মামলা করার পর ভূমিখেকোচক্র এখন আরো বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হতে পারে। জগন্নাথপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা আশ্বাস দেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x