শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিসিক'র ট্রেড লাইসেন্স শাখার সাবেক কর্মকর্তা আসাদুজ্জামানের ‘দুর্নীতির সাম্রাজ্য’—কোটি টাকার সম্পদ, জাল লাইসেন্স বাণিজ্যের অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

সিসিক'র ট্রেড লাইসেন্স শাখার সাবেক কর্মকর্তা আসাদুজ্জামানের ‘দুর্নীতির সাম্রাজ্য’—কোটি টাকার সম্পদ, জাল লাইসেন্স বাণিজ্যের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা:: সিলেট সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় দায়িত্ব পালনকালে সাবেক লাইসেন্স কর্মকর্তা আসাদুজ্জামানের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ দুর্নীতি, জালিয়াতি ও অর্থ আত্মসাতের বিস্ফোরক অভিযোগ। সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের দাবি—দীর্ঘদিন ধরে তিনি লাইসেন্স শাখাকে ব্যক্তিগত আয়ের খনিতে পরিণত করেছিলেন। জানা যায়, কর আদায় শাখায় আদায়কারী হিসেবে চাকরি শুরু করলেও তদবির ও বিশেষ মহলের প্রভাব খাটিয়ে লাইসেন্স শাখায় পরিদর্শকের চলতি দায়িত্ব নেন আসাদুজ্জামান। সেখান থেকেই শুরু হয় তার উত্থান। অভিযোগ রয়েছে, ট্রেড লাইসেন্সের বকেয়া টাকা নগদে গ্রহণ করে সরকারি কোষাগারে জমা না দিয়ে জালিয়াতির মাধ্যমে সিল মেরে লাইসেন্স ইস্যু করতেন তিনি। তৎকালীন সময়ে লাইসেন্স শাখায় অনলাইন কার্যক্রম না থাকায় পুরো প্রক্রিয়া ছিল কাগজনির্ভর। সেই দুর্বলতাকেই ঢাল বানিয়ে গড়ে ওঠে একটি সংঘবদ্ধ দুর্নীতির সিন্ডিকেট। প্রতিটি নিবন্ধনের ফি ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হলেও প্রকৃত অঙ্কের বড় অংশই যেত ‘অদৃশ্য খাতে’—এমন অভিযোগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। অভিযোগ রয়েছে, লাইসেন্স কর্মকর্তা পদে চলতি দায়িত্ব পাওয়ার পর রাতারাতি বদলে যায় আসাদুজ্জামানের জীবনযাপন। নগরীর বাগবাড়ী এলাকায় একাধিক প্লট, দুটি বিলাসবহুল ফ্ল্যাট, এবং পরিবারসহ নিয়মিত ইউরোপ ভ্রমণ—সব মিলিয়ে প্রশ্ন উঠেছে তার আয়ের উৎস নিয়ে। স্থানীয়দের ভাষ্য, সরকারি চাকরির সীমিত বেতনে এত সম্পদ অর্জন “আলাদিনের চেরাগ ছাড়া সম্ভব নয়”। অনুসন্ধানে জানা গেছে, দুর্নীতির একাধিক অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন কর্তৃপক্ষ তাকে ট্রেড লাইসেন্স শাখা থেকে সরিয়ে অন্য শাখায় বদলি করে। তবে প্রশ্ন উঠেছে—শুধু বদলি কি যথেষ্ট? অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মতো গুরুতর অভিযোগে বিভাগীয় তদন্ত কিংবা দুদকের অনুসন্ধান হয়নি কেন? সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট সময়ের সব ট্রেড লাইসেন্স পুনঃনিরীক্ষা করা হোক নগদ লেনদেনের হিসাব নিরীক্ষা করে রাজস্ব ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হোক, অবৈধ সম্পদের উৎস অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা সময়ের দাবী। এর আগে স্থানীয় একটি দৈনিকে আসাদুজ্জামানের দূর্ণীতির সংবাদ প্রকাশিত হলেও কার্যকর কোন ব্যবস্থা দৃশ্যমান হয়নি। সিটি কর্পোরেশনের রাজস্ব খাতে সম্ভাব্য কোটি কোটি টাকার ক্ষতির অভিযোগ এখন জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। দুর্নীতির এই ‘বরপুত্র’দের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে সিটি কর্পোরেশনের সেবাব্যবস্থার ওপর আস্থা আরও ভেঙে পড়বে—এমনটাই বলছেন নগরবাসী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিসিক'র ট্রেড লাইসেন্স শাখার সাবেক কর্মকর্তা আসাদুজ্জামানের ‘দুর্নীতির সাম্রাজ্য’—কোটি টাকার সম্পদ, জাল লাইসেন্স বাণিজ্যের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব সংবাদদাতা:: সিলেট সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় দায়িত্ব পালনকালে সাবেক লাইসেন্স কর্মকর্তা আসাদুজ্জামানের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ দুর্নীতি, জালিয়াতি ও অর্থ আত্মসাতের বিস্ফোরক অভিযোগ। সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের দাবি—দীর্ঘদিন ধরে তিনি লাইসেন্স শাখাকে ব্যক্তিগত আয়ের খনিতে পরিণত করেছিলেন। জানা যায়, কর আদায় শাখায় আদায়কারী হিসেবে চাকরি শুরু করলেও তদবির ও বিশেষ মহলের প্রভাব খাটিয়ে লাইসেন্স শাখায় পরিদর্শকের চলতি দায়িত্ব নেন আসাদুজ্জামান। সেখান থেকেই শুরু হয় তার উত্থান। অভিযোগ রয়েছে, ট্রেড লাইসেন্সের বকেয়া টাকা নগদে গ্রহণ করে সরকারি কোষাগারে জমা না দিয়ে জালিয়াতির মাধ্যমে সিল মেরে লাইসেন্স ইস্যু করতেন তিনি। তৎকালীন সময়ে লাইসেন্স শাখায় অনলাইন কার্যক্রম না থাকায় পুরো প্রক্রিয়া ছিল কাগজনির্ভর। সেই দুর্বলতাকেই ঢাল বানিয়ে গড়ে ওঠে একটি সংঘবদ্ধ দুর্নীতির সিন্ডিকেট। প্রতিটি নিবন্ধনের ফি ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হলেও প্রকৃত অঙ্কের বড় অংশই যেত ‘অদৃশ্য খাতে’—এমন অভিযোগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। অভিযোগ রয়েছে, লাইসেন্স কর্মকর্তা পদে চলতি দায়িত্ব পাওয়ার পর রাতারাতি বদলে যায় আসাদুজ্জামানের জীবনযাপন। নগরীর বাগবাড়ী এলাকায় একাধিক প্লট, দুটি বিলাসবহুল ফ্ল্যাট, এবং পরিবারসহ নিয়মিত ইউরোপ ভ্রমণ—সব মিলিয়ে প্রশ্ন উঠেছে তার আয়ের উৎস নিয়ে। স্থানীয়দের ভাষ্য, সরকারি চাকরির সীমিত বেতনে এত সম্পদ অর্জন “আলাদিনের চেরাগ ছাড়া সম্ভব নয়”। অনুসন্ধানে জানা গেছে, দুর্নীতির একাধিক অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন কর্তৃপক্ষ তাকে ট্রেড লাইসেন্স শাখা থেকে সরিয়ে অন্য শাখায় বদলি করে। তবে প্রশ্ন উঠেছে—শুধু বদলি কি যথেষ্ট? অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মতো গুরুতর অভিযোগে বিভাগীয় তদন্ত কিংবা দুদকের অনুসন্ধান হয়নি কেন? সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট সময়ের সব ট্রেড লাইসেন্স পুনঃনিরীক্ষা করা হোক নগদ লেনদেনের হিসাব নিরীক্ষা করে রাজস্ব ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হোক, অবৈধ সম্পদের উৎস অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা সময়ের দাবী। এর আগে স্থানীয় একটি দৈনিকে আসাদুজ্জামানের দূর্ণীতির সংবাদ প্রকাশিত হলেও কার্যকর কোন ব্যবস্থা দৃশ্যমান হয়নি। সিটি কর্পোরেশনের রাজস্ব খাতে সম্ভাব্য কোটি কোটি টাকার ক্ষতির অভিযোগ এখন জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। দুর্নীতির এই ‘বরপুত্র’দের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে সিটি কর্পোরেশনের সেবাব্যবস্থার ওপর আস্থা আরও ভেঙে পড়বে—এমনটাই বলছেন নগরবাসী।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x