শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে সংঘর্ষে যুবক খুন, লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম

জামালগঞ্জে সংঘর্ষে যুবক খুন, লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্য কামরুল ইসলামের ছোট ভাই সেজাব হোসেন ওরফে কালা মিয়া (৩৫) খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগে দুই পক্ষের মধ্যে চরম অবিশ্বাস ও আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য কামরুল ইসলাম ও প্রতিপক্ষ আব্দুল মতিন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সংঘর্ষে নিহত হন কালা মিয়া। পরে নিহতের স্ত্রী মোছা. সুলেমা খাতুন বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর জামালগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও মূল আসামিরা এখনও পলাতক। এতে ক্ষোভ প্রকাশ করে নিহতের স্বজনরা অভিযোগ করছেন— আসামিরা বেপরোয়া হয়ে উঠছে এবং বিভিন্ন কৌশলে দায় এড়ানোর চেষ্টা করছে। নিহতের পরিবার দাবি করছে, সোফায়েল, জুয়েল, আব্দুল্লাহ ও মতাকাব্বির পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী সুলেমা খাতুন বলেন, “আমি দুই শিশু সন্তান নিয়ে অসহায়। আমার স্বামীকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।” তাঁর ছয় বছরের ছেলে সাদমানও বাবার খুনিদের শাস্তি দাবি করে। ইউপি সদস্য কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমাদের মামলার আসামিদের এখনও ধরা হয়নি। প্রশাসনের কাছে দাবি, দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হোক।” অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও নিহতের খালাতো ভাই হাজী ইখতিয়ার উদ্দিন অভিযোগ করেন, খুনের পর আসামিপক্ষ নিজেদের ঘরে আগুন দিয়ে বাদী পক্ষের ওপর দোষ চাপাচ্ছে। তিনি দাবি করেন, “একটি প্রভাবশালী চক্র ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।” একই অভিযোগ তুলে নিহতের আরেক স্বজন আশরাফ হোসেন সিদ্দিকী রুপন বলেন, “আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে যে, তারা নিজেরাই মালামাল সরিয়েছে। অথচ দোষ চাপাচ্ছে আমাদের ওপর। আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।” অন্যদিকে আসামিপক্ষের নারীরা অভিযোগ করেছেন, বাদী পক্ষ খুনের পর তাদের ঘরে হামলা চালিয়েছে ও আসবাবপত্র লুট করেছে। তারা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে দাবি করেন। স্থানীয়রা বলছেন, কালা মিয়ার মৃত্যু শুধু একটি পরিবারকেই নয়, পুরো গ্রামকে শোকে আচ্ছন্ন করেছে। দুই শিশু সন্তান এখনো বাবাকে খুঁজে ফেরে, আর স্ত্রীর আহাজারিতে ভেঙে পড়েছে পরিবার। এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নিহতের ঘটনায় মামলা হয়েছে। মূল আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। লুটপাটের অভিযোগও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে সংঘর্ষে যুবক খুন, লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্য কামরুল ইসলামের ছোট ভাই সেজাব হোসেন ওরফে কালা মিয়া (৩৫) খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগে দুই পক্ষের মধ্যে চরম অবিশ্বাস ও আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য কামরুল ইসলাম ও প্রতিপক্ষ আব্দুল মতিন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সংঘর্ষে নিহত হন কালা মিয়া। পরে নিহতের স্ত্রী মোছা. সুলেমা খাতুন বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর জামালগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও মূল আসামিরা এখনও পলাতক। এতে ক্ষোভ প্রকাশ করে নিহতের স্বজনরা অভিযোগ করছেন— আসামিরা বেপরোয়া হয়ে উঠছে এবং বিভিন্ন কৌশলে দায় এড়ানোর চেষ্টা করছে। নিহতের পরিবার দাবি করছে, সোফায়েল, জুয়েল, আব্দুল্লাহ ও মতাকাব্বির পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী সুলেমা খাতুন বলেন, “আমি দুই শিশু সন্তান নিয়ে অসহায়। আমার স্বামীকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।” তাঁর ছয় বছরের ছেলে সাদমানও বাবার খুনিদের শাস্তি দাবি করে। ইউপি সদস্য কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমাদের মামলার আসামিদের এখনও ধরা হয়নি। প্রশাসনের কাছে দাবি, দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হোক।” অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও নিহতের খালাতো ভাই হাজী ইখতিয়ার উদ্দিন অভিযোগ করেন, খুনের পর আসামিপক্ষ নিজেদের ঘরে আগুন দিয়ে বাদী পক্ষের ওপর দোষ চাপাচ্ছে। তিনি দাবি করেন, “একটি প্রভাবশালী চক্র ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।” একই অভিযোগ তুলে নিহতের আরেক স্বজন আশরাফ হোসেন সিদ্দিকী রুপন বলেন, “আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে যে, তারা নিজেরাই মালামাল সরিয়েছে। অথচ দোষ চাপাচ্ছে আমাদের ওপর। আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।” অন্যদিকে আসামিপক্ষের নারীরা অভিযোগ করেছেন, বাদী পক্ষ খুনের পর তাদের ঘরে হামলা চালিয়েছে ও আসবাবপত্র লুট করেছে। তারা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে দাবি করেন। স্থানীয়রা বলছেন, কালা মিয়ার মৃত্যু শুধু একটি পরিবারকেই নয়, পুরো গ্রামকে শোকে আচ্ছন্ন করেছে। দুই শিশু সন্তান এখনো বাবাকে খুঁজে ফেরে, আর স্ত্রীর আহাজারিতে ভেঙে পড়েছে পরিবার। এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নিহতের ঘটনায় মামলা হয়েছে। মূল আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। লুটপাটের অভিযোগও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।”

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x