শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজ বাংলাদেশে ঐকবদ্ধ: মোহাম্মদ কয়ছর আহমদ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজ বাংলাদেশে ঐকবদ্ধ: মোহাম্মদ কয়ছর আহমদ
আলাল হোসেন,শান্তিগঞ্জ:: সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আওয়ামীলীগ-বিএনপি একটা জায়গায় মিল আছে। আমরা মুক্তিযোদ্ধার দল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে আজ ঐকবদ্ধ। আপনারা আবদুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ, ফারুক রশিদ ও এম এ মান্নান সাহেবকে নির্বাচিত করেছিলেন। তারা অনেক উন্নয়ন করেছিলেন। আমি নির্বাচিত হলে তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। রবিবার বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জের উন্নয়ন করায় সাবেক এমপি, মন্ত্রীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে চাই, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেনো এই জায়গাতেই হয়। নির্বাচিত হলে শান্তিগঞ্জ উপজেলায় বাড়ি নির্মাণ করে সাধারণ মানুষের কাছাকাছি থাকবেন বলেও জানান তিনি। তিনি বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে মাসে দু’দিন শান্তিগঞ্জ ও দু’দিন জগন্নাথপুর উপজেলায় কোনো রকমের এপয়েন্টমেন্ট ছাড়াই আমার সাথে সবাই দেখা করতে পারবেন। দয়া করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, বৃহত্তর সিলেট বিভাগের সবচেয়ে বেশি উন্নয়ন হবে সুনামগঞ্জ-৩ আসনে। আমার নেতা জনাব তারেক রহমান আমাকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না। শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী এ জনসভায় সভাপতি করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে পিকআপ, বাস, অটোরিকশায় করে হাজারো মানুষ মিছিলে মিছিলে জনসভায় অংশ নেন। জনসভা শুরু আগ মুহুর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে জনসভাস্থল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজ বাংলাদেশে ঐকবদ্ধ: মোহাম্মদ কয়ছর আহমদ

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আলাল হোসেন,শান্তিগঞ্জ:: সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আওয়ামীলীগ-বিএনপি একটা জায়গায় মিল আছে। আমরা মুক্তিযোদ্ধার দল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে আজ ঐকবদ্ধ। আপনারা আবদুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ, ফারুক রশিদ ও এম এ মান্নান সাহেবকে নির্বাচিত করেছিলেন। তারা অনেক উন্নয়ন করেছিলেন। আমি নির্বাচিত হলে তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। রবিবার বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জের উন্নয়ন করায় সাবেক এমপি, মন্ত্রীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে চাই, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেনো এই জায়গাতেই হয়। নির্বাচিত হলে শান্তিগঞ্জ উপজেলায় বাড়ি নির্মাণ করে সাধারণ মানুষের কাছাকাছি থাকবেন বলেও জানান তিনি। তিনি বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে মাসে দু’দিন শান্তিগঞ্জ ও দু’দিন জগন্নাথপুর উপজেলায় কোনো রকমের এপয়েন্টমেন্ট ছাড়াই আমার সাথে সবাই দেখা করতে পারবেন। দয়া করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, বৃহত্তর সিলেট বিভাগের সবচেয়ে বেশি উন্নয়ন হবে সুনামগঞ্জ-৩ আসনে। আমার নেতা জনাব তারেক রহমান আমাকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না। শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী এ জনসভায় সভাপতি করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে পিকআপ, বাস, অটোরিকশায় করে হাজারো মানুষ মিছিলে মিছিলে জনসভায় অংশ নেন। জনসভা শুরু আগ মুহুর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে জনসভাস্থল।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x