শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ঘুমের ওষুধ খাইয়ে বিবস্ত্র ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল ও ধারাবাহিক ধর্ষণের অভিযোগ —থানা নীরব, ডিআইজির কাছে নালিশ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

ঘুমের ওষুধ খাইয়ে বিবস্ত্র ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল ও ধারাবাহিক ধর্ষণের অভিযোগ —থানা নীরব, ডিআইজির কাছে নালিশ
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘুমের ওষুধ খাইয়ে বিবস্ত্র করে ভিডিও ও ছবি ধারণ, তা সামাজিক যোগাযো গমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল এবং একাধিকবার ধর্ষণের অভিযোগ করেছেন দুই সন্তানের জননী রিংকু রানী দাস (২৭)। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার প্রভাবশালী ব্যবসায়ী রুবেল দাস (৩০)। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সুখের সংসার ভেঙে দেওয়া হয়েছে। একাধিকবার ধর্ষণ, মানসিক নির্যাতন ও সামাজিকভাবে হেয় করার পরও ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও শান্তিগঞ্জ থানা পুলিশ কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেয়নি—যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার নগর গ্রামের ওমরচাঁদ দাসের মেয়ে রিংকু রানী দাসের সঙ্গে প্রায় ১১ বছর আগে একই গ্রামের ওয়েশিস দাসের পারিবারিকভাবে বিয়ে হয়। দরিদ্র হলেও শান্তিতে চলছিল তাদের সংসার। বর্তমানে তাদের দুই পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই রিংকুর দূরসম্পর্কের আত্মীয়, নগর গ্রামের মঞ্জু দাসের ছেলে রুবেল দাস তার স্বামীর বাড়িতে অবাধ যাতায়াত শুরু করে। একপর্যায়ে রুবেল প্রেমের প্রস্তাব দিলে রিংকু তা প্রত্যাখ্যান করেন। অভিযোগে বলা হয়, প্রত্যাখ্যানের পরও রুবেল উত্যক্ত চালিয়ে যায়। ভুক্তভোগীর ভাষ্যমতে, একদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে রুবেল চা-বিস্কুট নিয়ে আসে। সরল বিশ্বাসে চা পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় তাকে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরদিন এসব ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযো গমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও স্বামীকে দেখানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেইল শুরু করে রুবেল। কান্নাকাটি করে পায়ে ধরেও রেহাই মেলেনি। বরং অভিযুক্ত ব্যক্তি দুই সন্তানসহ তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। রুবেলের ভয়ে রিংকু ঢাকা গিয়ে গার্মেন্টসে চাকরি নিলেও সেখানেও তাকে হেয় করা হয় বলে অভিযোগ। পরে বাড়িতে ফিরলে এক রাতে ঘরের দরজা খুলে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর থেকে সংসার ভেঙে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত অবৈধ সম্পর্ক রাখতে বাধ্য করা হয়। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্বামীর বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়। পরে রুবেল আবার বিয়ের আশ্বাস দিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানেও শারীরিক সম্পর্ক করে। পরে ‘ঘরে তোলার অনুষ্ঠান’-এর কথা বলে সিলেটে নিয়ে গিয়ে প্রতারণার মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ন্যায়বিচার পেতে গত ৭ জানুয়ারি ২০২৬ শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিংকু রানী দাস। কিন্তু অভিযোগ গ্রহণের পর ১৬ দিন পার হলেও কোনো তদন্ত বা মামলা দৃশ্যমান হয়নি। শেষ পর্যন্ত উপায় না পেয়ে তিনি ১৮ জানুয়ারি ২০২৬ সিলেট রেঞ্জের ডিআইজি বরাবর আরেকটি লিখিত অভিযোগ করেন। বর্তমানে তিনি নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের একাধিক ধারা প্রযোজ্য হলেও স্থানীয় থানার নিষ্ক্রিয়তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। প্রভাবশালী অভিযুক্তের বিরুদ্ধে আইন কেন নীরব—তা খতিয়ে দেখার দাবি উঠেছে। ভুক্তভোগী অবিলম্বে অভিযুক্তের গ্রেপ্তার, ভিডিও উদ্ধারে প্রযুক্তিগত তদন্ত এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ঘুমের ওষুধ খাইয়ে বিবস্ত্র ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল ও ধারাবাহিক ধর্ষণের অভিযোগ —থানা নীরব, ডিআইজির কাছে নালিশ

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘুমের ওষুধ খাইয়ে বিবস্ত্র করে ভিডিও ও ছবি ধারণ, তা সামাজিক যোগাযো গমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল এবং একাধিকবার ধর্ষণের অভিযোগ করেছেন দুই সন্তানের জননী রিংকু রানী দাস (২৭)। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার প্রভাবশালী ব্যবসায়ী রুবেল দাস (৩০)। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সুখের সংসার ভেঙে দেওয়া হয়েছে। একাধিকবার ধর্ষণ, মানসিক নির্যাতন ও সামাজিকভাবে হেয় করার পরও ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও শান্তিগঞ্জ থানা পুলিশ কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেয়নি—যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার নগর গ্রামের ওমরচাঁদ দাসের মেয়ে রিংকু রানী দাসের সঙ্গে প্রায় ১১ বছর আগে একই গ্রামের ওয়েশিস দাসের পারিবারিকভাবে বিয়ে হয়। দরিদ্র হলেও শান্তিতে চলছিল তাদের সংসার। বর্তমানে তাদের দুই পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই রিংকুর দূরসম্পর্কের আত্মীয়, নগর গ্রামের মঞ্জু দাসের ছেলে রুবেল দাস তার স্বামীর বাড়িতে অবাধ যাতায়াত শুরু করে। একপর্যায়ে রুবেল প্রেমের প্রস্তাব দিলে রিংকু তা প্রত্যাখ্যান করেন। অভিযোগে বলা হয়, প্রত্যাখ্যানের পরও রুবেল উত্যক্ত চালিয়ে যায়। ভুক্তভোগীর ভাষ্যমতে, একদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে রুবেল চা-বিস্কুট নিয়ে আসে। সরল বিশ্বাসে চা পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় তাকে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরদিন এসব ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযো গমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও স্বামীকে দেখানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেইল শুরু করে রুবেল। কান্নাকাটি করে পায়ে ধরেও রেহাই মেলেনি। বরং অভিযুক্ত ব্যক্তি দুই সন্তানসহ তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। রুবেলের ভয়ে রিংকু ঢাকা গিয়ে গার্মেন্টসে চাকরি নিলেও সেখানেও তাকে হেয় করা হয় বলে অভিযোগ। পরে বাড়িতে ফিরলে এক রাতে ঘরের দরজা খুলে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর থেকে সংসার ভেঙে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত অবৈধ সম্পর্ক রাখতে বাধ্য করা হয়। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্বামীর বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়। পরে রুবেল আবার বিয়ের আশ্বাস দিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানেও শারীরিক সম্পর্ক করে। পরে ‘ঘরে তোলার অনুষ্ঠান’-এর কথা বলে সিলেটে নিয়ে গিয়ে প্রতারণার মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ন্যায়বিচার পেতে গত ৭ জানুয়ারি ২০২৬ শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিংকু রানী দাস। কিন্তু অভিযোগ গ্রহণের পর ১৬ দিন পার হলেও কোনো তদন্ত বা মামলা দৃশ্যমান হয়নি। শেষ পর্যন্ত উপায় না পেয়ে তিনি ১৮ জানুয়ারি ২০২৬ সিলেট রেঞ্জের ডিআইজি বরাবর আরেকটি লিখিত অভিযোগ করেন। বর্তমানে তিনি নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের একাধিক ধারা প্রযোজ্য হলেও স্থানীয় থানার নিষ্ক্রিয়তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। প্রভাবশালী অভিযুক্তের বিরুদ্ধে আইন কেন নীরব—তা খতিয়ে দেখার দাবি উঠেছে। ভুক্তভোগী অবিলম্বে অভিযুক্তের গ্রেপ্তার, ভিডিও উদ্ধারে প্রযুক্তিগত তদন্ত এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x