শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে সিমেন্ট কোম্পানির উৎপাদন কার্যক্রম খুব দ্রুত শুরু হবে,শিল্প উপদেষ্টা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম

ছাতকে সিমেন্ট কোম্পানির উৎপাদন কার্যক্রম খুব দ্রুত শুরু হবে,শিল্প উপদেষ্টা
হাকীম নোমানী, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করলেন শিল্প ও স্থানীয় সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। (গত ৯ জানুয়ারি )শুক্রবার বেলা ১২ টায় ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, 'ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে'। শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় গণমাধ্যমের প্রশ্নের উত্তরে শিল্প উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে’—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিসিআইসি-এর চেয়ারম্যান মো: ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান এবং ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুর রহমান। বিসিআইসি-এর চেয়ারম্যান মো: ফজলুর রহমান বলেন, দ্রুতই এ মিলের উৎপাদন শুরু হবে। বিসিআইসি সে লক্ষ্যে কাজ করছে। এছাড়াও শিল্প মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। এর পূর্বে আজ সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান ছাতকে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূনর্বাসন" শীর্ষক প্রকল্পের আওতায় ' ছাতক - কাটাখালী ' ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে সিমেন্ট কোম্পানির উৎপাদন কার্যক্রম খুব দ্রুত শুরু হবে,শিল্প উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image
হাকীম নোমানী, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করলেন শিল্প ও স্থানীয় সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। (গত ৯ জানুয়ারি )শুক্রবার বেলা ১২ টায় ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, 'ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে'। শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় গণমাধ্যমের প্রশ্নের উত্তরে শিল্প উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে’—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিসিআইসি-এর চেয়ারম্যান মো: ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান এবং ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুর রহমান। বিসিআইসি-এর চেয়ারম্যান মো: ফজলুর রহমান বলেন, দ্রুতই এ মিলের উৎপাদন শুরু হবে। বিসিআইসি সে লক্ষ্যে কাজ করছে। এছাড়াও শিল্প মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। এর পূর্বে আজ সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান ছাতকে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূনর্বাসন" শীর্ষক প্রকল্পের আওতায় ' ছাতক - কাটাখালী ' ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x