শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, ৫ গ্রেফতার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, ৫ গ্রেফতার
ওসমানীনগর/ সিলেট প্রতিনিধি:: যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৫ সিলেটের ওসমানীনগর উপজেলায় মাত্র এক দিনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শক্রবার ৯ জানুয়ারি ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৪ বীর ওসমানীনগর আর্মি ক্যাম্পের বিএ লেফটেন্যান্ট মো. তানজিলের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টহল দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দারপুর গ্রামের মো. আফিকুর রহমানের (৪০) বাড়িতে। অভিযানকালে আফিকুর রহমানকে পাওয়া না গেলেও তার বাড়ি থেকে দুটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী হিসেবে সন্দেহভাজন পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের মৃত ইউসুফ উল্লাহর ছেলে গিয়াস উদ্দিন, নবীগঞ্জ থানার রিফাতপুর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে মো. হাবু মিয়া (৪০), ওসমানীনগর থানার সিকান্দারপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. মজিবুর রহমান (৩২), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাঈদ আহমদ এবং তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের মো. ফারুক আহমদের ছেলে নাইমুর রহমান (২৪)। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে— ২টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি সেট, ১টি বাইনোকুলার, ১টি পাওয়ার ব্যাংক, ১টি এনালগ মাল্টিমিটার, ১টি হেড ল্যাম্প, ১টি ইলেকট্রিক শক টর্চ, ১টি অ্যাকশন ক্যামেরা, ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড ও ১টি আয়রন কাটার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোষ্ঠীগত হামলা কিংবা রাজনৈতিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে কোনো স্বার্থান্বেষী মহল এসব অস্ত্র ও সরঞ্জাম সেখানে মজুত করে রেখেছিল। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ গ্রেফতার পাঁচজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সন্দেহভাজনদের গ্রেফতারের বিষয়টি আমি অবগত আছি। তবে অভিযানের বিস্তারিত প্রতিবেদন এখনো থানায় এসে পৌঁছায়নি। অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, ৫ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image
ওসমানীনগর/ সিলেট প্রতিনিধি:: যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৫ সিলেটের ওসমানীনগর উপজেলায় মাত্র এক দিনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শক্রবার ৯ জানুয়ারি ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৪ বীর ওসমানীনগর আর্মি ক্যাম্পের বিএ লেফটেন্যান্ট মো. তানজিলের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টহল দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দারপুর গ্রামের মো. আফিকুর রহমানের (৪০) বাড়িতে। অভিযানকালে আফিকুর রহমানকে পাওয়া না গেলেও তার বাড়ি থেকে দুটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী হিসেবে সন্দেহভাজন পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের মৃত ইউসুফ উল্লাহর ছেলে গিয়াস উদ্দিন, নবীগঞ্জ থানার রিফাতপুর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে মো. হাবু মিয়া (৪০), ওসমানীনগর থানার সিকান্দারপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. মজিবুর রহমান (৩২), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাঈদ আহমদ এবং তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের মো. ফারুক আহমদের ছেলে নাইমুর রহমান (২৪)। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে— ২টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি সেট, ১টি বাইনোকুলার, ১টি পাওয়ার ব্যাংক, ১টি এনালগ মাল্টিমিটার, ১টি হেড ল্যাম্প, ১টি ইলেকট্রিক শক টর্চ, ১টি অ্যাকশন ক্যামেরা, ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড ও ১টি আয়রন কাটার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোষ্ঠীগত হামলা কিংবা রাজনৈতিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে কোনো স্বার্থান্বেষী মহল এসব অস্ত্র ও সরঞ্জাম সেখানে মজুত করে রেখেছিল। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ গ্রেফতার পাঁচজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সন্দেহভাজনদের গ্রেফতারের বিষয়টি আমি অবগত আছি। তবে অভিযানের বিস্তারিত প্রতিবেদন এখনো থানায় এসে পৌঁছায়নি। অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x