শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সম্প্রীতির বার্তা নিয়ে জামালগঞ্জে পূজামণ্ডপে বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

সম্প্রীতির বার্তা নিয়ে জামালগঞ্জে পূজামণ্ডপে বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ বছর ৫১টি পূজামণ্ডপে চলছে উৎসবমুখর পূজা উদযাপন। রঙিন আলোকসজ্জা, ঢাক-ঢোলের বাদ্য আর ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে প্রতিটি মণ্ডপেই বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। সর্বত্রই দেখা দিয়েছে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক অনন্য আবহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে একাধিক পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং ছাত্রনেতা হিসেবে সুপরিচিত কামরুজ্জামান কামরুল। তিনি বসুন্ধরা সার্বজনীন পূজা মণ্ডপ, মিলন যুব সংঘ, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া (সাচনা বাজার), বিষ্ণুপুর, ছয়হারা, গঙ্গাধরপুর ও রাজাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন। তিনি পূজামণ্ডপে গিয়ে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এবং সনাতনী ধর্মাবলম্বীদের নিরাপত্তায় পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই এ দেশের নাগরিক। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভাই।” পূজামণ্ডপ পরিদর্শন শেষে কামরুজ্জামান কামরুল বলেন, “আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মানুষের কল্যাণে রাজনীতি করি। সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও, যিনি দলীয় মনোনয়ন পাবেন, তাঁর পক্ষেই আমি কাজ করব।” প্রতিটি মণ্ডপে আয়োজকরা বিএনপি নেতাদের স্বাগত জানান এবং এ উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করেন। তাঁরা কামরুজ্জামান কামরুলের রাজনৈতিক অঙ্গীকারের প্রশংসা করেন এবং তাঁর সফলতা কামনা করে দেবী দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। স্থানীয়রা মনে করেন, রাজনৈতিক নেতাদের এ ধরনের উপস্থিতি কেবল শুভেচ্ছা বিনিময় নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। জামালগঞ্জে এবারের দুর্গোৎসব তাই শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক সম্প্রীতির এক উৎসবে রূপ নিয়েছে। আর সেই সম্প্রীতির বার্তা মাঠে ছড়িয়ে দিচ্ছেন কামরুজ্জামান কামরুল ও তাঁর সহকর্মীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সম্প্রীতির বার্তা নিয়ে জামালগঞ্জে পূজামণ্ডপে বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ বছর ৫১টি পূজামণ্ডপে চলছে উৎসবমুখর পূজা উদযাপন। রঙিন আলোকসজ্জা, ঢাক-ঢোলের বাদ্য আর ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে প্রতিটি মণ্ডপেই বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। সর্বত্রই দেখা দিয়েছে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক অনন্য আবহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে একাধিক পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং ছাত্রনেতা হিসেবে সুপরিচিত কামরুজ্জামান কামরুল। তিনি বসুন্ধরা সার্বজনীন পূজা মণ্ডপ, মিলন যুব সংঘ, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া (সাচনা বাজার), বিষ্ণুপুর, ছয়হারা, গঙ্গাধরপুর ও রাজাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন। তিনি পূজামণ্ডপে গিয়ে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এবং সনাতনী ধর্মাবলম্বীদের নিরাপত্তায় পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই এ দেশের নাগরিক। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভাই।” পূজামণ্ডপ পরিদর্শন শেষে কামরুজ্জামান কামরুল বলেন, “আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মানুষের কল্যাণে রাজনীতি করি। সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও, যিনি দলীয় মনোনয়ন পাবেন, তাঁর পক্ষেই আমি কাজ করব।” প্রতিটি মণ্ডপে আয়োজকরা বিএনপি নেতাদের স্বাগত জানান এবং এ উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করেন। তাঁরা কামরুজ্জামান কামরুলের রাজনৈতিক অঙ্গীকারের প্রশংসা করেন এবং তাঁর সফলতা কামনা করে দেবী দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। স্থানীয়রা মনে করেন, রাজনৈতিক নেতাদের এ ধরনের উপস্থিতি কেবল শুভেচ্ছা বিনিময় নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। জামালগঞ্জে এবারের দুর্গোৎসব তাই শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক সম্প্রীতির এক উৎসবে রূপ নিয়েছে। আর সেই সম্প্রীতির বার্তা মাঠে ছড়িয়ে দিচ্ছেন কামরুজ্জামান কামরুল ও তাঁর সহকর্মীরা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x