শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দোয়ারাবাজারে ফরম পূরণে বাধা; প্রতিবাদে কলেজ অফিসে তালা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম

দোয়ারাবাজারে ফরম পূরণে বাধা; প্রতিবাদে কলেজ অফিসে তালা
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় কিছু শিক্ষার্থীকে মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কলেজ অফিসে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। কলেজ সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি টেস্ট পরীক্ষায় পাঁচ, ছয় ও সাত বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মূল এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না—এ মর্মে মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি নোটিশ জারি করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম। নোটিশ পাওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে দশম শ্রেণির শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। দশম শ্রেণির শিক্ষার্থী আলফাজ হোসেন আরিফ অভিযোগ করে বলেন,আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। আমরা সবাই মিলে ম্যাডামের কাছে গিয়ে অনুরোধ করি। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। যারা শিক্ষকদের কাছে প্রাইভেট পড়েছে, তাদের পাস দেওয়া হয়েছে। আমরা প্রাইভেট না পড়ায় ফেল দেখানো হয়েছে। আরেক শিক্ষার্থী মিফতাউল ইসলাম বলেন,ম্যাডামের ঘনিষ্ঠ কয়েকজন স্যারের কাছে প্রাইভেট পড়লেই পাশ করানো হয়। আমরা যারা প্রাইভেট পড়িনি, তাদের ফেল দেওয়া হয়েছে। আমরা পরীক্ষার সুযোগ চেয়ে পায়ে ধরেও অনুরোধ করেছি। কিন্তু রাজি না হওয়ায় ক্ষোভে আমরা তার কক্ষে তালা দিয়েছি। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম বলেন,যেসব শিক্ষার্থী পাঁচ, ছয় বা সাত বিষয়ে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, তাদের মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না এ কথা আগেই জানানো হয়েছিল। ফরম পূরণ করতে না দেওয়ায় কিছু শিক্ষার্থী আমার কক্ষ তালাবদ্ধ করে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত সুষ্ঠু সমাধানের করেছে অভিভাবকরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দোয়ারাবাজারে ফরম পূরণে বাধা; প্রতিবাদে কলেজ অফিসে তালা

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় কিছু শিক্ষার্থীকে মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কলেজ অফিসে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। কলেজ সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি টেস্ট পরীক্ষায় পাঁচ, ছয় ও সাত বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মূল এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না—এ মর্মে মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি নোটিশ জারি করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম। নোটিশ পাওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে দশম শ্রেণির শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। দশম শ্রেণির শিক্ষার্থী আলফাজ হোসেন আরিফ অভিযোগ করে বলেন,আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। আমরা সবাই মিলে ম্যাডামের কাছে গিয়ে অনুরোধ করি। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। যারা শিক্ষকদের কাছে প্রাইভেট পড়েছে, তাদের পাস দেওয়া হয়েছে। আমরা প্রাইভেট না পড়ায় ফেল দেখানো হয়েছে। আরেক শিক্ষার্থী মিফতাউল ইসলাম বলেন,ম্যাডামের ঘনিষ্ঠ কয়েকজন স্যারের কাছে প্রাইভেট পড়লেই পাশ করানো হয়। আমরা যারা প্রাইভেট পড়িনি, তাদের ফেল দেওয়া হয়েছে। আমরা পরীক্ষার সুযোগ চেয়ে পায়ে ধরেও অনুরোধ করেছি। কিন্তু রাজি না হওয়ায় ক্ষোভে আমরা তার কক্ষে তালা দিয়েছি। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম বলেন,যেসব শিক্ষার্থী পাঁচ, ছয় বা সাত বিষয়ে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, তাদের মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না এ কথা আগেই জানানো হয়েছিল। ফরম পূরণ করতে না দেওয়ায় কিছু শিক্ষার্থী আমার কক্ষ তালাবদ্ধ করে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত সুষ্ঠু সমাধানের করেছে অভিভাবকরা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x