শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষণা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষণা
সংবাদ বিজ্ঞপ্তি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ–ওসমানী নগর) বিএনপি মনোনীত প্রার্থী এবং নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, সিলেট-২ আসন থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনাসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ সময় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল এবং একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। এর আগে রোববার (২৯ ডিসেম্বর) সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তাহসিনা রুশদীর লুনা। মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইলিয়াসপত্নী লুনা বলেন, “বিশ্বনাথ–ওসমানীনগরবাসীর ভালোবাসা ও সমর্থনেই আজ আমি এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। এজন্য সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সবার দোয়া কামনা করছি।” তিনি আরও বলেন, “এম. ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে তাঁর আদর্শকে বুকে ধারণ করে মানুষের অধিকার, ন্যায়বিচার এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ সত্য ও ন্যায়ের বিজয় নিশ্চিত হবে।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image
সংবাদ বিজ্ঞপ্তি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ–ওসমানী নগর) বিএনপি মনোনীত প্রার্থী এবং নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, সিলেট-২ আসন থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনাসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ সময় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল এবং একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। এর আগে রোববার (২৯ ডিসেম্বর) সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তাহসিনা রুশদীর লুনা। মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইলিয়াসপত্নী লুনা বলেন, “বিশ্বনাথ–ওসমানীনগরবাসীর ভালোবাসা ও সমর্থনেই আজ আমি এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। এজন্য সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সবার দোয়া কামনা করছি।” তিনি আরও বলেন, “এম. ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে তাঁর আদর্শকে বুকে ধারণ করে মানুষের অধিকার, ন্যায়বিচার এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ সত্য ও ন্যায়ের বিজয় নিশ্চিত হবে।”

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x