শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক ছাতক-দোয়ারা গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ডাকসু ভিপি সাদিক কায়েম

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক ছাতক-দোয়ারা গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ডাকসু ভিপি সাদিক কায়েম
শাহ আলম,(দোয়ারাবাজার), সুনামগঞ্জ:: চাঁদাবাজমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার ছাতক বাজার ট্রাফিক পয়েন্টে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে ছাতক উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত ছাত্র-নাগরিক সমাবেশে তিনি এ আহ্বান জানান। এর আগে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন। ভিপি সাদিক বলেন, “দিল্লি ও লন্ডনের প্রেসক্রিপশনের দিন শেষ—আগামীর দেশ হবে ইনসাফের ভিত্তিতে।” তিনি আরও বলেন, বাংলাদেশের বড় বড় আন্দোলন গুলোর সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে, আর আজকের তরুণরাই অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেবে। তিনি অভিযোগ করে বলেন, অতীতে বিভিন্ন সরকারের সময় দেশিয় সম্পদ লুট হয়েছে, খেটে-খাওয়া মানুষ প্রতারিত হয়েছে। এখন দেশে ন্যায় ও শহীদদের আদর্শের ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলার সময় এসেছে। সমাবেশে তিনি দাবি করেন, সভামঞ্চে কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজ নেই এবং আগামীর ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সঠিক নেতৃত্ব নির্বাচন জরুরি। এ সময় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তাকে নির্বাচিত করার আহ্বান জানান। ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী'র সভাপতিত্বে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বিশেষ অতিথি ছিলেন ডাকসু কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান, সর্বমিত্র চাকমা,সঙ্গীত শিল্পী মোহাম্মদ সালমান, সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার,মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস, ইসলামি ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন,দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ,ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দীন, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদসহ স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত–শিবির নেতারা। ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক ছাতক-দোয়ারা গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image
শাহ আলম,(দোয়ারাবাজার), সুনামগঞ্জ:: চাঁদাবাজমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার ছাতক বাজার ট্রাফিক পয়েন্টে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে ছাতক উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত ছাত্র-নাগরিক সমাবেশে তিনি এ আহ্বান জানান। এর আগে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন। ভিপি সাদিক বলেন, “দিল্লি ও লন্ডনের প্রেসক্রিপশনের দিন শেষ—আগামীর দেশ হবে ইনসাফের ভিত্তিতে।” তিনি আরও বলেন, বাংলাদেশের বড় বড় আন্দোলন গুলোর সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে, আর আজকের তরুণরাই অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেবে। তিনি অভিযোগ করে বলেন, অতীতে বিভিন্ন সরকারের সময় দেশিয় সম্পদ লুট হয়েছে, খেটে-খাওয়া মানুষ প্রতারিত হয়েছে। এখন দেশে ন্যায় ও শহীদদের আদর্শের ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলার সময় এসেছে। সমাবেশে তিনি দাবি করেন, সভামঞ্চে কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজ নেই এবং আগামীর ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সঠিক নেতৃত্ব নির্বাচন জরুরি। এ সময় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তাকে নির্বাচিত করার আহ্বান জানান। ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী'র সভাপতিত্বে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বিশেষ অতিথি ছিলেন ডাকসু কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান, সর্বমিত্র চাকমা,সঙ্গীত শিল্পী মোহাম্মদ সালমান, সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার,মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস, ইসলামি ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন,দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ,ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দীন, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদসহ স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত–শিবির নেতারা। ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x