শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ উদ্বোধন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ উদ্বোধন
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণিসম্পদের হবে উন্নতি" এই স্লোগান কে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র‌্যালি শেষে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সুলতানা রাজিয়া। অতপর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু, পোলট্রি, দুগ্ধজাত পণ্য ও কৃষি–উদ্ভাবন দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন—“প্রাণিসম্পদ দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার মাধ্যমে নাচোলকে দুধ, ডিম ও মাংসে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব।” অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ কাওসার আলী বলেন—“গবাদিপশুর টিকা, চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ মাঠ পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিয়মিত কাজ করছি। খামারিরা এখন উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি পালনে আগ্রহী হচ্ছে। এই প্রদর্শনী নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এছাড়াও বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, রোগ প্রতিরোধ, পুষ্টি উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা ও সরকারি সেবাসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিরা জানান, এ ধরনের আয়োজন তাদের বাস্তব অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বাড়ায়। স্থানীয় খামারি মিজানুর রহমান বলেন— “নতুন প্রযুক্তি, নতুন জাত এবং খামার ব্যবস্থাপনা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। এতে উৎপাদন আরও বাড়বে বলে আশা করছি।” দিনব্যাপী প্রদর্শনী ঘিরে উপজেলা পরিষদ মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন, তথ্য সংগ্রহ করেন এবং খামারিদের তৈরি দুগ্ধ ও খাদ্যপণ্য ক্রয় করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইমরুল কায়েস (নাচোল মৎস্য কর্মকর্তা), সালেহ্ আকরাম (নাচোল কৃষি কর্মকর্তা), হারুন-অর-রশিদ (নাচোল বিআরডিবি কর্মকর্তা), শহিদুল ইসলাম (নাচোল হিসাবরক্ষক), আমিনুল ইসলাম(নেজামপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রমুখ। দুপুর ২:৩০ মিনিটে সেরা খামারিদের মাঝে পুরস্কার বিতরণ ও সামাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণিসম্পদের হবে উন্নতি" এই স্লোগান কে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র‌্যালি শেষে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সুলতানা রাজিয়া। অতপর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু, পোলট্রি, দুগ্ধজাত পণ্য ও কৃষি–উদ্ভাবন দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন—“প্রাণিসম্পদ দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার মাধ্যমে নাচোলকে দুধ, ডিম ও মাংসে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব।” অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ কাওসার আলী বলেন—“গবাদিপশুর টিকা, চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ মাঠ পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিয়মিত কাজ করছি। খামারিরা এখন উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি পালনে আগ্রহী হচ্ছে। এই প্রদর্শনী নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এছাড়াও বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, রোগ প্রতিরোধ, পুষ্টি উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা ও সরকারি সেবাসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিরা জানান, এ ধরনের আয়োজন তাদের বাস্তব অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বাড়ায়। স্থানীয় খামারি মিজানুর রহমান বলেন— “নতুন প্রযুক্তি, নতুন জাত এবং খামার ব্যবস্থাপনা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। এতে উৎপাদন আরও বাড়বে বলে আশা করছি।” দিনব্যাপী প্রদর্শনী ঘিরে উপজেলা পরিষদ মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন, তথ্য সংগ্রহ করেন এবং খামারিদের তৈরি দুগ্ধ ও খাদ্যপণ্য ক্রয় করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইমরুল কায়েস (নাচোল মৎস্য কর্মকর্তা), সালেহ্ আকরাম (নাচোল কৃষি কর্মকর্তা), হারুন-অর-রশিদ (নাচোল বিআরডিবি কর্মকর্তা), শহিদুল ইসলাম (নাচোল হিসাবরক্ষক), আমিনুল ইসলাম(নেজামপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রমুখ। দুপুর ২:৩০ মিনিটে সেরা খামারিদের মাঝে পুরস্কার বিতরণ ও সামাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x