শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিতদের একাংশের নাচোল রেলপথ অবরোধ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিতদের একাংশের নাচোল রেলপথ অবরোধ
মোঃ হেলাল উদ্দীন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  রবিবার (১৬ নভেম্বর) ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি সকাল ১০:৪০ মিনিটে নাচোল ষ্টেশনে পৌঁছে। এর পূর্ব থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি ও আব্দুস সালাম তুহিনের অনুসারীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। রেলপথ অবরোধে অংশ নেওয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে । তাদের দাবি, বিগত সময়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে সাবেক এমপি আমিনুল ইসলামের কোনো সম্পর্ক ছিল না। স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা মূল্যায়ন না করেই কেন্দ্রীয়ভাবে আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী প্রত্যাখ্যান করেছেন। নেতাকর্মীরা বলেন, আমিনুল ইসলাম ছাড়া অন্য যে কাউকে মনোনয়ন দিলে আমরা মেনে নিবো। এই সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময়, ফতেপুর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, কসবা ইউনিয়ন সাধারণ সম্পাদক সোলেমান, ফতেহপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নাচোল ইউনিয়নের গোলাপ আলীসহ তৃণমূল কর্মীরা। তবে প্রশাসন ও স্থানীয়দের তোপের মুখে তাদের এ অবরোধ ভেস্তে যায় এবং যথাসময়ে ট্রেনটি নাচোল ষ্টেশন ত্যাগ করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকানদার বলেন, জনসাধারণকে জিম্মি করে এভাবে রেলপথ অবরোধ অযৌক্তিক। তাদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করা দরকার। সাধারণ জনগণ নমিনেশন প্রত্যাহার করার কেউ নয়। নাচোল থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ্ বলেন, নাচোল ষ্টেশনে থমথমে অবস্থা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিতদের একাংশের নাচোল রেলপথ অবরোধ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

featured Image
মোঃ হেলাল উদ্দীন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  রবিবার (১৬ নভেম্বর) ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি সকাল ১০:৪০ মিনিটে নাচোল ষ্টেশনে পৌঁছে। এর পূর্ব থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি ও আব্দুস সালাম তুহিনের অনুসারীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। রেলপথ অবরোধে অংশ নেওয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে । তাদের দাবি, বিগত সময়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে সাবেক এমপি আমিনুল ইসলামের কোনো সম্পর্ক ছিল না। স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা মূল্যায়ন না করেই কেন্দ্রীয়ভাবে আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী প্রত্যাখ্যান করেছেন। নেতাকর্মীরা বলেন, আমিনুল ইসলাম ছাড়া অন্য যে কাউকে মনোনয়ন দিলে আমরা মেনে নিবো। এই সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময়, ফতেপুর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, কসবা ইউনিয়ন সাধারণ সম্পাদক সোলেমান, ফতেহপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নাচোল ইউনিয়নের গোলাপ আলীসহ তৃণমূল কর্মীরা। তবে প্রশাসন ও স্থানীয়দের তোপের মুখে তাদের এ অবরোধ ভেস্তে যায় এবং যথাসময়ে ট্রেনটি নাচোল ষ্টেশন ত্যাগ করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকানদার বলেন, জনসাধারণকে জিম্মি করে এভাবে রেলপথ অবরোধ অযৌক্তিক। তাদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করা দরকার। সাধারণ জনগণ নমিনেশন প্রত্যাহার করার কেউ নয়। নাচোল থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ্ বলেন, নাচোল ষ্টেশনে থমথমে অবস্থা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x