শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

'ইয়াবা ও মিথ্যাচার দুটিই সমাজের জন্য ভয়ংকর'

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

'ইয়াবা ও মিথ্যাচার দুটিই সমাজের জন্য ভয়ংকর'
দিরাই প্রতিনিধি:: ইয়াবার বিস্তার ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা—দুটিই সমাজের জন্য ভয়ংকর ক্ষতিকর বলে মন্তব্য করেছেন দিরাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের সভাপতিত্বে সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অংশ নেন। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, গোলাপ মিয়া, ফারুক সর্দার, আব্দুল কুদ্দুস, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, লিটন চন্দ্র দাস, জহিরুল ইসলাম জুয়েলসহ কমিটির অন্যান্য সদস্যরা। সভায় বক্তারা বলেন, দিরাইয়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে মরণনেশা ইয়াবা। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ইয়াবাসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সংসদ সদস্য, তাঁর পরিবারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা ও বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ইয়াবা ও ফেসবুকে মিথ্যাচার—দুটিই সমাজের জন্য ভয়ানক ক্ষতিকর।” মাদক ও জুয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সভায় দিরাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

'ইয়াবা ও মিথ্যাচার দুটিই সমাজের জন্য ভয়ংকর'

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
দিরাই প্রতিনিধি:: ইয়াবার বিস্তার ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা—দুটিই সমাজের জন্য ভয়ংকর ক্ষতিকর বলে মন্তব্য করেছেন দিরাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের সভাপতিত্বে সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অংশ নেন। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, গোলাপ মিয়া, ফারুক সর্দার, আব্দুল কুদ্দুস, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, লিটন চন্দ্র দাস, জহিরুল ইসলাম জুয়েলসহ কমিটির অন্যান্য সদস্যরা। সভায় বক্তারা বলেন, দিরাইয়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে মরণনেশা ইয়াবা। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ইয়াবাসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সংসদ সদস্য, তাঁর পরিবারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা ও বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ইয়াবা ও ফেসবুকে মিথ্যাচার—দুটিই সমাজের জন্য ভয়ানক ক্ষতিকর।” মাদক ও জুয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সভায় দিরাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x