শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় বেকারি ও রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমান:
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০১:৩৮ পিএম

দক্ষিণ সুরমায় বেকারি ও রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
সিলেট মহানগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত রং ব্যবহার ও পোড়া তেলসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (সিলেট মেট্রোপলিটন কার্যালয়) এবং র‍্যাব-৯ এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। সিলেটের কদমতলী এলাকার পাঠানপাড়ায় অবস্থিত ‘ভাই ভাই বেকারি’তে অভিযান চালিয়ে একাধিক গুরুতর অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে খাবার তৈরিতে পোড়া তেল ও আয়োডিনহীন লবণের ব্যবহার এবং অননুমোদিত টেক্সটাইল কালার (কাপড়ের রং) ব্যবহারের প্রমাণ পায় মোবাইল কোর্ট। এছাড়া লেবেলবিহীন পণ্য উৎপাদন, নোংরা পরিবেশে খালি গায়ে খাদ্য প্রস্তুত এবং মশা-মাছি প্রতিরোধের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, হুমায়ুন চত্বর এলাকায় অবস্থিত ‘নিউ শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্টে’ অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে রান্না করা খাবার খোলা অবস্থায় রাখা হয়েছে এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসাথে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া মুরগির বিষ্টাযুক্ত ডিম পরিষ্কার না করেই খাবার তৈরিতে ব্যবহার এবং ঢাকনাবিহীন নোংরা ডাস্টবিন ব্যবহারের দায়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। খাবারে ক্ষতিকর রং ও পোড়া তেলের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, খাদ্য উৎপাদন ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি না মানলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ খাদ্য আইন মেনে চলার আহ্বান জানান তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় বেকারি ও রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
সিলেট মহানগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত রং ব্যবহার ও পোড়া তেলসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (সিলেট মেট্রোপলিটন কার্যালয়) এবং র‍্যাব-৯ এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। সিলেটের কদমতলী এলাকার পাঠানপাড়ায় অবস্থিত ‘ভাই ভাই বেকারি’তে অভিযান চালিয়ে একাধিক গুরুতর অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে খাবার তৈরিতে পোড়া তেল ও আয়োডিনহীন লবণের ব্যবহার এবং অননুমোদিত টেক্সটাইল কালার (কাপড়ের রং) ব্যবহারের প্রমাণ পায় মোবাইল কোর্ট। এছাড়া লেবেলবিহীন পণ্য উৎপাদন, নোংরা পরিবেশে খালি গায়ে খাদ্য প্রস্তুত এবং মশা-মাছি প্রতিরোধের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, হুমায়ুন চত্বর এলাকায় অবস্থিত ‘নিউ শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্টে’ অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে রান্না করা খাবার খোলা অবস্থায় রাখা হয়েছে এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসাথে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া মুরগির বিষ্টাযুক্ত ডিম পরিষ্কার না করেই খাবার তৈরিতে ব্যবহার এবং ঢাকনাবিহীন নোংরা ডাস্টবিন ব্যবহারের দায়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। খাবারে ক্ষতিকর রং ও পোড়া তেলের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, খাদ্য উৎপাদন ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি না মানলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ খাদ্য আইন মেনে চলার আহ্বান জানান তারা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x