শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হত্যা মামলার রায় ঘিরে নতুন বিতর্ক, আইনজীবীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম

হত্যা মামলার রায় ঘিরে নতুন বিতর্ক, আইনজীবীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : সিলেটে একটি হত্যা মামলার রায়কে কেন্দ্র করে আইনজীবীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছেন অ্যাডভোকেট জহির মিয়া ইমন। ২৩ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া আবেদনে অ্যাডভোকেট জহির মিয়া ইমন উল্লেখ করেন, তিনি ২০১৮ সাল থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করে আসছেন। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ১০৮০/২০২৬ নম্বর মামলায় আসামি সজিব আহমদ সোলেমানের পক্ষে নিয়োজিত আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করছিলেন। আবেদনে তিনি দাবি করেন, মামলাটিতে গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে রায় ঘোষণা করা হয় এবং আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর আসামির স্বজন মো. শামীম আহমদ বিষয়টি নিয়ে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তার বিরুদ্ধে একটি পরিকল্পিত পরিস্থিতি সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন ওই আইনজীবী। অ্যাডভোকেট জহির মিয়া ইমনের অভিযোগ, তার অজ্ঞাতে ওই ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে আসামির মা ও বোনের বক্তব্যসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করা হয়। এতে তার ব্যক্তিগত মান-সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সিলেটের আইনজীবী সমাজের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে বলে আবেদনে উল্লেখ করেন তিনি। তিনি আরও দাবি করেন, গত দুই দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজের মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে আইনজীবী সমিতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তবে অভিযোগে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হত্যা মামলার রায় ঘিরে নতুন বিতর্ক, আইনজীবীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক : সিলেটে একটি হত্যা মামলার রায়কে কেন্দ্র করে আইনজীবীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছেন অ্যাডভোকেট জহির মিয়া ইমন। ২৩ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া আবেদনে অ্যাডভোকেট জহির মিয়া ইমন উল্লেখ করেন, তিনি ২০১৮ সাল থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করে আসছেন। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ১০৮০/২০২৬ নম্বর মামলায় আসামি সজিব আহমদ সোলেমানের পক্ষে নিয়োজিত আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করছিলেন। আবেদনে তিনি দাবি করেন, মামলাটিতে গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে রায় ঘোষণা করা হয় এবং আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর আসামির স্বজন মো. শামীম আহমদ বিষয়টি নিয়ে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তার বিরুদ্ধে একটি পরিকল্পিত পরিস্থিতি সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন ওই আইনজীবী। অ্যাডভোকেট জহির মিয়া ইমনের অভিযোগ, তার অজ্ঞাতে ওই ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে আসামির মা ও বোনের বক্তব্যসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করা হয়। এতে তার ব্যক্তিগত মান-সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সিলেটের আইনজীবী সমাজের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে বলে আবেদনে উল্লেখ করেন তিনি। তিনি আরও দাবি করেন, গত দুই দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজের মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে আইনজীবী সমিতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তবে অভিযোগে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x