শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তোয়াক্কা নেই, গোয়াইনঘাটে মেছো বাঘ হত্যা: অপরাধীদের আইনের আওতায় আনার দাবি

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তোয়াক্কা নেই, গোয়াইনঘাটে মেছো বাঘ হত্যা: অপরাধীদের আইনের আওতায় আনার দাবি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাঠি গ্রামে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুধু হত্যাই নয়, বন্য প্রাণীটিকে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের লাঠি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, গ্রামের একটি বিদ্যালয়ের পাশে এক স্কুলছাত্রী প্রথম মেছো বাঘটিকে দেখতে পায়। এ সময় আতঙ্কিত হয়ে সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে প্রাণীটি পাশের একটি কবরস্থানে গিয়ে আশ্রয় নেয়। পরে কয়েকজন সেখানে গিয়ে মেছো বাঘটিকে খুঁজে বের করে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, মেছো বাঘটিকে হত্যার পাশাপাশি পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। লাঠি গ্রামের শওকত আলীর ছেলে তাজ উদ্দীন ওই প্রাণীটিকে পিটিয়ে হত্যায় অংশ নেন এবং তিনিই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে, ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি বন বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি, গত চার-পাঁচ দিন ধরে এলাকায় মেছো বাঘের উপস্থিতি নিয়ে আতঙ্ক বিরাজ করছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সচেতন করলে এবং বন্য প্রাণীটি কীভাবে নিরাপদে উদ্ধার বা সরিয়ে নেওয়া যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হতো বলে মনে করছেন তারা। স্থানীয়দের ভাষ্য, সাধারণ মানুষ বন্য প্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে বিস্তারিত না জানায় আতঙ্কের মধ্যে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন। বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ করলে সেটিকে হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর বিষয়ে আগে থেকেই স্থানীয়দের সচেতন করা প্রয়োজন ছিল বলেও তারা মনে করেন। ঘটনার বিষয়ে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম বলেন, গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। মেছো বাঘ সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। বরং এটি ইঁদুর ও বিভিন্ন ক্ষতিকর প্রাণী দমনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, লোকালয়ে কোনো বন্য প্রাণী প্রবেশ করলে সেটিকে হত্যা না করে তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দিতে হবে। সচেতন মহলের দাবি, শুধু ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা নয়, লোকালয়ে বন্য প্রাণী প্রবেশের ঘটনা মোকাবিলায় বন বিভাগের পক্ষ থেকে কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন। একই সঙ্গে মেছো বাঘ হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তোয়াক্কা নেই, গোয়াইনঘাটে মেছো বাঘ হত্যা: অপরাধীদের আইনের আওতায় আনার দাবি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাঠি গ্রামে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুধু হত্যাই নয়, বন্য প্রাণীটিকে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের লাঠি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, গ্রামের একটি বিদ্যালয়ের পাশে এক স্কুলছাত্রী প্রথম মেছো বাঘটিকে দেখতে পায়। এ সময় আতঙ্কিত হয়ে সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে প্রাণীটি পাশের একটি কবরস্থানে গিয়ে আশ্রয় নেয়। পরে কয়েকজন সেখানে গিয়ে মেছো বাঘটিকে খুঁজে বের করে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, মেছো বাঘটিকে হত্যার পাশাপাশি পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। লাঠি গ্রামের শওকত আলীর ছেলে তাজ উদ্দীন ওই প্রাণীটিকে পিটিয়ে হত্যায় অংশ নেন এবং তিনিই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে, ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি বন বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি, গত চার-পাঁচ দিন ধরে এলাকায় মেছো বাঘের উপস্থিতি নিয়ে আতঙ্ক বিরাজ করছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সচেতন করলে এবং বন্য প্রাণীটি কীভাবে নিরাপদে উদ্ধার বা সরিয়ে নেওয়া যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হতো বলে মনে করছেন তারা। স্থানীয়দের ভাষ্য, সাধারণ মানুষ বন্য প্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে বিস্তারিত না জানায় আতঙ্কের মধ্যে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন। বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ করলে সেটিকে হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর বিষয়ে আগে থেকেই স্থানীয়দের সচেতন করা প্রয়োজন ছিল বলেও তারা মনে করেন। ঘটনার বিষয়ে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম বলেন, গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। মেছো বাঘ সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। বরং এটি ইঁদুর ও বিভিন্ন ক্ষতিকর প্রাণী দমনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, লোকালয়ে কোনো বন্য প্রাণী প্রবেশ করলে সেটিকে হত্যা না করে তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দিতে হবে। সচেতন মহলের দাবি, শুধু ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা নয়, লোকালয়ে বন্য প্রাণী প্রবেশের ঘটনা মোকাবিলায় বন বিভাগের পক্ষ থেকে কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন। একই সঙ্গে মেছো বাঘ হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x