শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাল্যবিবাহ-শিশুশ্রম নয়, প্রতিটি শিশুর হাতে বই-জাফলংয়ে সচেতনতা কর্মসূচি!

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

বাল্যবিবাহ-শিশুশ্রম নয়, প্রতিটি শিশুর হাতে বই-জাফলংয়ে সচেতনতা কর্মসূচি!
আমিনুল ইসলাম, গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ‘শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম ও শূন্য স্কুল বহির্ভূত শিশু’ শীর্ষক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে জাফলংয়ের মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের অফিসার জলমল মারিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। একই সঙ্গে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা আরও বলেন, কোনো শিশুই যেন বাল্যবিবাহের শিকার না হয়, শিশুশ্রমে জড়িয়ে না পড়ে এবং বিদ্যালয়ের বাইরে না থাকে—এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তারা। কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে নিজেদের অবস্থান থেকে সচেতন থাকার এবং পরিবার ও সমাজের অন্যদের সচেতন করার অঙ্গীকার করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাল্যবিবাহ-শিশুশ্রম নয়, প্রতিটি শিশুর হাতে বই-জাফলংয়ে সচেতনতা কর্মসূচি!

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
আমিনুল ইসলাম, গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ‘শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম ও শূন্য স্কুল বহির্ভূত শিশু’ শীর্ষক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে জাফলংয়ের মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের অফিসার জলমল মারিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। একই সঙ্গে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা আরও বলেন, কোনো শিশুই যেন বাল্যবিবাহের শিকার না হয়, শিশুশ্রমে জড়িয়ে না পড়ে এবং বিদ্যালয়ের বাইরে না থাকে—এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তারা। কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে নিজেদের অবস্থান থেকে সচেতন থাকার এবং পরিবার ও সমাজের অন্যদের সচেতন করার অঙ্গীকার করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x