শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে স্বাস্থ্যসেবার বেহাল দশা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

কোম্পানীগঞ্জে স্বাস্থ্যসেবার বেহাল দশা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অব্যবস্থাপনা ও জনবল সংকট দূর করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে সরাসরি আবেদনপত্র জমা দেন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও শাবিপ্রবির পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী মোহাম্মদ ফয়জুর রহমান। একই আবেদন ডাকযোগে সিলেটের জেলা প্রশাসক, সিভিল সার্জন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (টিএইচও) কাছেও পাঠানো হয়েছে। আবেদনে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সংকট দ্রুত নিরসন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং দীর্ঘদিন ধরে অচল থাকা চিকিৎসা সরঞ্জাম সচল করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। আবেদনে উল্লেখ করা হয়, প্রায় দুই লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০১৯ সালে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও কারিগরি দক্ষতার অভাবে ৫০ শয্যার কার্যক্রম এখনো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। প্রতিদিন হাসপাতালটিতে প্রায় ৫০০ থেকে ৬০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। এতে আরও বলা হয়, প্রায় দেড় বছর ধরে মেডিকেল টেকনোলজিস্টের অভাবে হাসপাতালের প্যাথলজি ল্যাবের কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি প্রায় ১০ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। ফলে এক্স-রে মেশিন, ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতিসহ মূল্যবান চিকিৎসা সরঞ্জাম দীর্ঘদিন অযত্নে পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম মেশিন নেই এবং ইসিজি মেশিনও অকার্যকর অবস্থায় রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি টেকনোলজিস্ট, ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে জনবল সংকট রয়েছে বলেও আবেদনে দাবি করা হয়। সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আবেদনে স্বাস্থ্য কমপ্লেক্সটির সার্বিক সমস্যা সরেজমিনে পরিদর্শন, শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ, দীর্ঘদিন বন্ধ থাকা প্যাথলজি ও এক্স-রে সেবা চালু, অচল ইসিজি মেশিন সচল করা, আল্ট্রাসনোগ্রাম মেশিন সরবরাহ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার দাবি জানানো হয়। পাশাপাশি ৫০ শয্যার হাসপাতালের অনুমোদিত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু এবং হাসপাতালটিতে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবেদনের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ ফয়জুর রহমান দৈনিক সোনালী সিলেটকে বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সাধারণ মানুষের ন্যূনতম যে স্বাস্থ্যসেবা পাওয়ার কথা, সেটিও অনেক ক্ষেত্রে নিশ্চিত করা যাচ্ছে না। প্রায় সব গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম অচল থাকায় রোগীরা দিনের পর দিন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি সুন্নতে খৎনার মতো ছোটখাটো সেবাও এখানে যথাযথভাবে পাওয়া যায় না। তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা হলো, হাসপাতালে বিদ্যমান সব স্বাস্থ্যসেবা দ্রুত চালু করা হকো। প্রয়োজনে নতুন সরঞ্জাম ক্রয় অথবা পুরোনো সরঞ্জাম মেরামতের মাধ্যমে সেগুলো সচল করার উদ্যোগ নিতে হবে। কোম্পানীগঞ্জের মানুষের জন্য একটি কার্যকর ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের দাবি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে স্বাস্থ্যসেবার বেহাল দশা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অব্যবস্থাপনা ও জনবল সংকট দূর করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে সরাসরি আবেদনপত্র জমা দেন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও শাবিপ্রবির পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী মোহাম্মদ ফয়জুর রহমান। একই আবেদন ডাকযোগে সিলেটের জেলা প্রশাসক, সিভিল সার্জন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (টিএইচও) কাছেও পাঠানো হয়েছে। আবেদনে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সংকট দ্রুত নিরসন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং দীর্ঘদিন ধরে অচল থাকা চিকিৎসা সরঞ্জাম সচল করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। আবেদনে উল্লেখ করা হয়, প্রায় দুই লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০১৯ সালে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও কারিগরি দক্ষতার অভাবে ৫০ শয্যার কার্যক্রম এখনো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। প্রতিদিন হাসপাতালটিতে প্রায় ৫০০ থেকে ৬০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। এতে আরও বলা হয়, প্রায় দেড় বছর ধরে মেডিকেল টেকনোলজিস্টের অভাবে হাসপাতালের প্যাথলজি ল্যাবের কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি প্রায় ১০ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। ফলে এক্স-রে মেশিন, ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতিসহ মূল্যবান চিকিৎসা সরঞ্জাম দীর্ঘদিন অযত্নে পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম মেশিন নেই এবং ইসিজি মেশিনও অকার্যকর অবস্থায় রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি টেকনোলজিস্ট, ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে জনবল সংকট রয়েছে বলেও আবেদনে দাবি করা হয়। সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আবেদনে স্বাস্থ্য কমপ্লেক্সটির সার্বিক সমস্যা সরেজমিনে পরিদর্শন, শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ, দীর্ঘদিন বন্ধ থাকা প্যাথলজি ও এক্স-রে সেবা চালু, অচল ইসিজি মেশিন সচল করা, আল্ট্রাসনোগ্রাম মেশিন সরবরাহ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার দাবি জানানো হয়। পাশাপাশি ৫০ শয্যার হাসপাতালের অনুমোদিত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু এবং হাসপাতালটিতে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবেদনের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ ফয়জুর রহমান দৈনিক সোনালী সিলেটকে বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সাধারণ মানুষের ন্যূনতম যে স্বাস্থ্যসেবা পাওয়ার কথা, সেটিও অনেক ক্ষেত্রে নিশ্চিত করা যাচ্ছে না। প্রায় সব গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম অচল থাকায় রোগীরা দিনের পর দিন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি সুন্নতে খৎনার মতো ছোটখাটো সেবাও এখানে যথাযথভাবে পাওয়া যায় না। তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা হলো, হাসপাতালে বিদ্যমান সব স্বাস্থ্যসেবা দ্রুত চালু করা হকো। প্রয়োজনে নতুন সরঞ্জাম ক্রয় অথবা পুরোনো সরঞ্জাম মেরামতের মাধ্যমে সেগুলো সচল করার উদ্যোগ নিতে হবে। কোম্পানীগঞ্জের মানুষের জন্য একটি কার্যকর ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের দাবি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x