শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাহুবলে গ্রিনল্যান্ড হাউজিংয়ে মামা খন্দকার-জসিম-সেবুলদের দাপট?পাহাড়-টিলা লুট ঘিরে স্থানীয়দের প্রশ্ন প্রশাসনের অভিযানেও থামছে না টিলা নিধন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৯:৫৬ পিএম

বাহুবলে গ্রিনল্যান্ড হাউজিংয়ে মামা খন্দকার-জসিম-সেবুলদের দাপট?পাহাড়-টিলা লুট ঘিরে স্থানীয়দের প্রশ্ন প্রশাসনের অভিযানেও থামছে না টিলা নিধন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বাহুবল এলাকায় পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। গ্রিনল্যান্ড হাউজিংয়ের আওতাধীন মসজিদের পাশে একের পর এক পাহাড়-টিলা কেটে প্লট ও স্থাপনা তৈরির অভিযোগ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এসব টিলা কাটা চললেও কার্যকরভাবে তা বন্ধ করা যাচ্ছে না। ‎ স্থানীয়দের অভিযোগ, এই টিলা কাটার ঘটনায় মসজিদের সেক্রেটারি জসিম উদ্দিন, সেবুল ঠিকাদারসহ আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে। জসিম উদ্দিন স্থানীয় একটি পেট্রোল পাম্পে চাকরি করার পাশাপাশি গ্রিনল্যান্ড হাউজিংয়ের মসজিদের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের দাবি, হাউজিং এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে তার প্রভাব রয়েছে। অভিযোগ রয়েছে, নিয়ম-নীতির তোয়াক্কা না করে এরই মধ্যে হাউজিং এলাকায় পাহাড়-টিলা কেটে কয়েকটি প্লট তৈরি করা হয়েছে। কোথাও নির্মাণ করা হয়েছে ভবন। আবার নতুন করে আরও কয়েকটি প্লট তৈরির জন্য টিলা কাটার কাজ শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ‎ স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর আবারও শুরু হয় টিলা কাটা। ফলে দিনের পর দিন কমে যাচ্ছে পাহাড়-টিলার পরিমাণ, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য এবং হুমকির মুখে পড়ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগের তীর উঠেছে খন্দকার আনোয়ার হোসেন ওরফে ‘মামা খন্দকার’ ওরফে খন্দকার কামরুজ্জামানের দিকেও। তিনি নিপবন এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের দাবি, জসিম উদ্দিনকে ওই ব্যক্তির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে। ‎ ‎জসিম উদ্দিনের আর্থিক সামর্থ্য ও সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন—একজন পেট্রোল পাম্পকর্মীর আয় দিয়ে কীভাবে এত বড় স্থাপনা নির্মাণ ও সম্পদ গড়ে তোলা সম্ভব হয়েছে? স্থানীয় কয়েকজন বাসিন্দা জসিম উদ্দিনের আয়-ব্যয়, সম্পদ ও অর্থের উৎস খতিয়ে দেখতে *দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন। তাদের ভাষ্য, অভিযোগ সত্য হলে পাহাড়-টিলা কেটে জমি বাণিজ্য, অবৈধ স্থাপনা নির্মাণ এবং এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। ‎ ‎সচেতন মহলের প্রশ্ন, প্রশাসনের অভিযান যদি সত্যিই হয়ে থাকে, তাহলে অভিযান শেষ হওয়ার পর আবার কীভাবে একই স্থানে টিলা কাটার কাজ শুরু হয়? এর পেছনে কারা কলকাঠি নাড়ছে, কারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কারও যোগসাজশ রয়েছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন। স্থানীয়দের দাবি, শুধু অভিযান চালিয়ে থেমে গেলে হবে না। গ্রিনল্যান্ড হাউজিং এলাকায় টিলা কাটার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত, ভূমির মালিকানা ও প্লট তৈরির বৈধতা যাচাই, নির্মাণ অনুমোদন পরীক্ষা এবং অর্থের উৎস অনুসন্ধান করতে হবে। পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বাহুবলের অবশিষ্ট পাহাড়-টিলাগুলোও একসময় কেটে সমতল ভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ‎

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাহুবলে গ্রিনল্যান্ড হাউজিংয়ে মামা খন্দকার-জসিম-সেবুলদের দাপট?পাহাড়-টিলা লুট ঘিরে স্থানীয়দের প্রশ্ন প্রশাসনের অভিযানেও থামছে না টিলা নিধন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বাহুবল এলাকায় পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। গ্রিনল্যান্ড হাউজিংয়ের আওতাধীন মসজিদের পাশে একের পর এক পাহাড়-টিলা কেটে প্লট ও স্থাপনা তৈরির অভিযোগ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এসব টিলা কাটা চললেও কার্যকরভাবে তা বন্ধ করা যাচ্ছে না। ‎ স্থানীয়দের অভিযোগ, এই টিলা কাটার ঘটনায় মসজিদের সেক্রেটারি জসিম উদ্দিন, সেবুল ঠিকাদারসহ আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে। জসিম উদ্দিন স্থানীয় একটি পেট্রোল পাম্পে চাকরি করার পাশাপাশি গ্রিনল্যান্ড হাউজিংয়ের মসজিদের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের দাবি, হাউজিং এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে তার প্রভাব রয়েছে। অভিযোগ রয়েছে, নিয়ম-নীতির তোয়াক্কা না করে এরই মধ্যে হাউজিং এলাকায় পাহাড়-টিলা কেটে কয়েকটি প্লট তৈরি করা হয়েছে। কোথাও নির্মাণ করা হয়েছে ভবন। আবার নতুন করে আরও কয়েকটি প্লট তৈরির জন্য টিলা কাটার কাজ শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ‎ স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর আবারও শুরু হয় টিলা কাটা। ফলে দিনের পর দিন কমে যাচ্ছে পাহাড়-টিলার পরিমাণ, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য এবং হুমকির মুখে পড়ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগের তীর উঠেছে খন্দকার আনোয়ার হোসেন ওরফে ‘মামা খন্দকার’ ওরফে খন্দকার কামরুজ্জামানের দিকেও। তিনি নিপবন এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের দাবি, জসিম উদ্দিনকে ওই ব্যক্তির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে। ‎ ‎জসিম উদ্দিনের আর্থিক সামর্থ্য ও সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন—একজন পেট্রোল পাম্পকর্মীর আয় দিয়ে কীভাবে এত বড় স্থাপনা নির্মাণ ও সম্পদ গড়ে তোলা সম্ভব হয়েছে? স্থানীয় কয়েকজন বাসিন্দা জসিম উদ্দিনের আয়-ব্যয়, সম্পদ ও অর্থের উৎস খতিয়ে দেখতে *দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন। তাদের ভাষ্য, অভিযোগ সত্য হলে পাহাড়-টিলা কেটে জমি বাণিজ্য, অবৈধ স্থাপনা নির্মাণ এবং এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। ‎ ‎সচেতন মহলের প্রশ্ন, প্রশাসনের অভিযান যদি সত্যিই হয়ে থাকে, তাহলে অভিযান শেষ হওয়ার পর আবার কীভাবে একই স্থানে টিলা কাটার কাজ শুরু হয়? এর পেছনে কারা কলকাঠি নাড়ছে, কারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কারও যোগসাজশ রয়েছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন। স্থানীয়দের দাবি, শুধু অভিযান চালিয়ে থেমে গেলে হবে না। গ্রিনল্যান্ড হাউজিং এলাকায় টিলা কাটার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত, ভূমির মালিকানা ও প্লট তৈরির বৈধতা যাচাই, নির্মাণ অনুমোদন পরীক্ষা এবং অর্থের উৎস অনুসন্ধান করতে হবে। পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বাহুবলের অবশিষ্ট পাহাড়-টিলাগুলোও একসময় কেটে সমতল ভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ‎

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x