শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে আবারো করোনা ভাইরাসের রোগী শনাক্ত

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম

সিলেটে আবারো করোনা ভাইরাসের রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক: ফের সিলেটে করোনা ভাইরাসে একজন রোগী শনাক্ত হয়েছেন দীর্ঘদিন পর নতুন করে এই রোগ আবিস্কৃত হয়েছে। বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার (৯ আগস্ট) বিকেলে বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান। তিনি জানান, দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। তিনি হৃদরোগের চিকিৎসার জন্য সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার এনজিওগ্রাম করার পাশাপাশি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হয়। ওই টেস্টের রিপোর্টে তার শরীরে করোনা ধরা পড়ে। পরবর্তীতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয় , এর আগে গত বছরের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় ১৪ মাস সিলেটে নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। দীর্ঘ বিরতির পর এবার আবারও একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেল। প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ২০১৯ সালের শেষ দিকে শুরু হলেও ২০২০ সালের মাঝামাঝি সময়ে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের ৫ এপ্রিল সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন করোনায় মারা যান সিলেটের চিকিৎসক ডা. মঈন উদ্দিন। এরপর ধীরে ধীরে সিলেটজুড়ে সংক্রমণ বাড়তে থাকে। ২০২১ সালে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সিলেটেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সে সময় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে। তবে ওই বছরের শেষদিকে ধীরে ধীরে সিলেটে করোনার প্রকোপ কমতে শুরু করে। করোনাভাইরাসে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিভাগের চার জেলার মধ্যে মৃত্যুর সিংহভাগই রেকর্ড হয়েছে সিলেট জেলায়। মোট মৃত্যুর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশেরও বেশি এই জেলায় হয়েছে।      

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে আবারো করোনা ভাইরাসের রোগী শনাক্ত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: ফের সিলেটে করোনা ভাইরাসে একজন রোগী শনাক্ত হয়েছেন দীর্ঘদিন পর নতুন করে এই রোগ আবিস্কৃত হয়েছে। বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার (৯ আগস্ট) বিকেলে বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান। তিনি জানান, দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। তিনি হৃদরোগের চিকিৎসার জন্য সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার এনজিওগ্রাম করার পাশাপাশি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হয়। ওই টেস্টের রিপোর্টে তার শরীরে করোনা ধরা পড়ে। পরবর্তীতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয় , এর আগে গত বছরের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় ১৪ মাস সিলেটে নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। দীর্ঘ বিরতির পর এবার আবারও একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেল। প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ২০১৯ সালের শেষ দিকে শুরু হলেও ২০২০ সালের মাঝামাঝি সময়ে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের ৫ এপ্রিল সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন করোনায় মারা যান সিলেটের চিকিৎসক ডা. মঈন উদ্দিন। এরপর ধীরে ধীরে সিলেটজুড়ে সংক্রমণ বাড়তে থাকে। ২০২১ সালে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সিলেটেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সে সময় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে। তবে ওই বছরের শেষদিকে ধীরে ধীরে সিলেটে করোনার প্রকোপ কমতে শুরু করে। করোনাভাইরাসে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিভাগের চার জেলার মধ্যে মৃত্যুর সিংহভাগই রেকর্ড হয়েছে সিলেট জেলায়। মোট মৃত্যুর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশেরও বেশি এই জেলায় হয়েছে।      

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সিলেটে আবারো করোনা ভাইরাসের রোগী শনাক্ত
0:00 / 0:00
1x