শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সৌন্দর্যের নামে কিনব্রিজ আড়াল করে ‘আই লাভ সিলেট’ সাইনেজ ?

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

সৌন্দর্যের নামে কিনব্রিজ আড়াল করে ‘আই লাভ সিলেট’ সাইনেজ ?
সিলেট নগরের ঐতিহ্যবাহী কিনব্রিজের একাংশ আড়াল করে ‘আই লাভ সিলেট’ নামে একটি সাইনেজ নির্মাণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, নগরের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিতে গিয়ে সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনার নান্দনিকতা ক্ষুণ্ন করা হয়েছে। প্রায় ৯০ বছর আগে সুরমা নদীর ওপর নির্মিত কিনব্রিজকে সিলেটের পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এক সপ্তাহ ধরে ব্রিজের উত্তর অংশের বাঁ পাশে নদীতীরে ‘আই লাভ সিলেট’ সাইনেজ নির্মাণের কারণে ব্রিজটির একটি অংশ আড়ালে চলে গেছে বলে অভিযোগ। বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সিলেট সার্কিট হাউসের বিপরীতে সুরমা নদীর তীরে জায়গা উঁচু করে পাকা ভিত্তির ওপর আলোকসজ্জিত সাইনেজটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। সাইনেজে ‘আই লাভ সিলেট’ লেখার পাশাপাশি সিলেট সিটি করপোরেশন ও গ্রামীণ ফোনের লোগো আছে। এ নিয়ে ফেসবুকে নাট্যকর্মী ডিএক্সএন মাসুম খান লিখেছেন, ‘ঐতিহ্যবাহী ব্রিজ ঢেকে এই বিশ্রী জিনিস স্থাপনের আগে একবারও কি কারও মতামত নেওয়া দরকার ছিল না?’ লেখক ও কনটেন্ট ক্রিয়েটর জালাল জয় লিখেছেন, কিনব্রিজ সিলেটের ঐতিহ্য ও পরিচয়ের অন্যতম প্রতীক। কিন্তু নতুন সাইনেজটি স্থাপনের পর পরিকল্পনায় সমন্বয়ের ঘাটতি স্পষ্ট হয়েছে। তাঁর মতে, সাইনেজটি এমনভাবে স্থাপন করা উচিত ছিল, যাতে ছবি তুললে একই সঙ্গে কিনব্রিজ ও সাইনেজ—দুটিই স্পষ্টভাবে দেখা যায়। এতে ঐতিহ্যও ফুটে উঠত, আবার নতুন স্থাপনাটির উদ্দেশ্যও পূরণ হতো। নগরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পর্যটকদের ছবি তোলার জন্য আকর্ষণীয় স্থান তৈরির উদ্দেশ্যে সাইনেজটি নির্মাণ করা হচ্ছে বলে জানায় সিটি করপোরেশন। এ জন্য কেবল স্থান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। নির্মাণ ব্যয় বহনের পাশাপাশি তত্ত্বাবধান করছে প্রতিষ্ঠানটি। এ জন্য সিটি করপোরেশন কোনো অর্থ নেয়নি। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে নগরের পরিবেশ, প্রতিবেশ ও নান্দনিকতা অক্ষুণ্ন রেখে উন্নয়নকাজের চেষ্টা করা হচ্ছে। নগরবাসীর রুচি ও প্রত্যাশাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কিনব্রিজের সৌন্দর্য যেন আড়াল না হয়, সেটি নিশ্চিত করা হবে। প্রয়োজনে সাইনেজের স্থানও পরিবর্তন করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সৌন্দর্যের নামে কিনব্রিজ আড়াল করে ‘আই লাভ সিলেট’ সাইনেজ ?

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image
সিলেট নগরের ঐতিহ্যবাহী কিনব্রিজের একাংশ আড়াল করে ‘আই লাভ সিলেট’ নামে একটি সাইনেজ নির্মাণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, নগরের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিতে গিয়ে সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনার নান্দনিকতা ক্ষুণ্ন করা হয়েছে। প্রায় ৯০ বছর আগে সুরমা নদীর ওপর নির্মিত কিনব্রিজকে সিলেটের পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এক সপ্তাহ ধরে ব্রিজের উত্তর অংশের বাঁ পাশে নদীতীরে ‘আই লাভ সিলেট’ সাইনেজ নির্মাণের কারণে ব্রিজটির একটি অংশ আড়ালে চলে গেছে বলে অভিযোগ। বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সিলেট সার্কিট হাউসের বিপরীতে সুরমা নদীর তীরে জায়গা উঁচু করে পাকা ভিত্তির ওপর আলোকসজ্জিত সাইনেজটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। সাইনেজে ‘আই লাভ সিলেট’ লেখার পাশাপাশি সিলেট সিটি করপোরেশন ও গ্রামীণ ফোনের লোগো আছে। এ নিয়ে ফেসবুকে নাট্যকর্মী ডিএক্সএন মাসুম খান লিখেছেন, ‘ঐতিহ্যবাহী ব্রিজ ঢেকে এই বিশ্রী জিনিস স্থাপনের আগে একবারও কি কারও মতামত নেওয়া দরকার ছিল না?’ লেখক ও কনটেন্ট ক্রিয়েটর জালাল জয় লিখেছেন, কিনব্রিজ সিলেটের ঐতিহ্য ও পরিচয়ের অন্যতম প্রতীক। কিন্তু নতুন সাইনেজটি স্থাপনের পর পরিকল্পনায় সমন্বয়ের ঘাটতি স্পষ্ট হয়েছে। তাঁর মতে, সাইনেজটি এমনভাবে স্থাপন করা উচিত ছিল, যাতে ছবি তুললে একই সঙ্গে কিনব্রিজ ও সাইনেজ—দুটিই স্পষ্টভাবে দেখা যায়। এতে ঐতিহ্যও ফুটে উঠত, আবার নতুন স্থাপনাটির উদ্দেশ্যও পূরণ হতো। নগরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পর্যটকদের ছবি তোলার জন্য আকর্ষণীয় স্থান তৈরির উদ্দেশ্যে সাইনেজটি নির্মাণ করা হচ্ছে বলে জানায় সিটি করপোরেশন। এ জন্য কেবল স্থান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। নির্মাণ ব্যয় বহনের পাশাপাশি তত্ত্বাবধান করছে প্রতিষ্ঠানটি। এ জন্য সিটি করপোরেশন কোনো অর্থ নেয়নি। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে নগরের পরিবেশ, প্রতিবেশ ও নান্দনিকতা অক্ষুণ্ন রেখে উন্নয়নকাজের চেষ্টা করা হচ্ছে। নগরবাসীর রুচি ও প্রত্যাশাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কিনব্রিজের সৌন্দর্য যেন আড়াল না হয়, সেটি নিশ্চিত করা হবে। প্রয়োজনে সাইনেজের স্থানও পরিবর্তন করা হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x