শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০১:৪৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই স্মৃতি বিষয়ক কবিতা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান। বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক মোছা. তাইবেনুন্নেছা আফ্রিন্দী, মো. মোজাহিদ হোসেন, মোস্তফা কামাল, মো. কবির উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুস সালাম, ইমরুল হাসানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রশ্নে যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, তারই ধারাবাহিকতায় ছাত্রসমাজ আন্দোলনের সূচনা করে। পরবর্তীতে সাধারণ মানুষও সেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে। তিনি বলেন, যে কোনো গণআন্দোলনের পেছনে অসংখ্য মানুষের আত্মত্যাগ ও ত্যাগের ইতিহাস থাকে। জুলাই গণঅভ্যুত্থানেও বহু ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শিক্ষার্থীদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সত্য, ন্যায়, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।এ সময় অন্যান্য বক্তারাও জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই স্মৃতি বিষয়ক কবিতা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান। বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক মোছা. তাইবেনুন্নেছা আফ্রিন্দী, মো. মোজাহিদ হোসেন, মোস্তফা কামাল, মো. কবির উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুস সালাম, ইমরুল হাসানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রশ্নে যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, তারই ধারাবাহিকতায় ছাত্রসমাজ আন্দোলনের সূচনা করে। পরবর্তীতে সাধারণ মানুষও সেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে। তিনি বলেন, যে কোনো গণআন্দোলনের পেছনে অসংখ্য মানুষের আত্মত্যাগ ও ত্যাগের ইতিহাস থাকে। জুলাই গণঅভ্যুত্থানেও বহু ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শিক্ষার্থীদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সত্য, ন্যায়, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।এ সময় অন্যান্য বক্তারাও জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x