শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পিয়াইন নদীর ওপর বাদেবাসায় স্থায়ী সেতুর দাবিতে গোয়াইনঘাটের হাজারো মানুষ!

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

পিয়াইন নদীর ওপর বাদেবাসায় স্থায়ী সেতুর দাবিতে গোয়াইনঘাটের হাজারো মানুষ!
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের ওসমানী বাজারসংলগ্ন পিয়াইন নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন বাদেবাসা উত্তরপাড়, কুলুমছড়া, মরকিটিলা ও আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। স্বাধীনতার পর থেকে নানা সময়ে প্রতিশ্রুতি মিললেও আজও বাস্তবায়ন হয়নি সেতু নির্মাণের উদ্যোগ। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে নদী পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদে বিভিন্ন সরকারি-বেসরকারি কাজ, চিকিৎসাসেবা গ্রহণ, ব্যবসা-বাণিজ্য এবং নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার জন্য প্রতিদিন ওসমানী বাজারসংলগ্ন পিয়াইন নদী পার হতে হয় এলাকাবাসীকে। কিন্তু নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় তাদের নির্ভর করতে হচ্ছে খেয়া নৌকা কিংবা মৌসুমি বাঁশের সাঁকোর ওপর। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। এলাকায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজ না থাকায় বাদেবাসা উত্তরপাড়, কুলুমছড়া, মরকিটিলা ও আশপাশের গ্রামের অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন কুপার বাজার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পিয়াইন নদী পার হয়। বর্ষা মৌসুমে ছোট খেয়া নৌকাই তাদের একমাত্র ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে নিজেদের উদ্যোগ ও অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হলেও বর্ষা এলেই পানির তোড়ে সেটি ভেসে যায় অথবা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তখন নৌকা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা থাকে না। এতে জরুরি প্রয়োজনে রোগী, বৃদ্ধ, নারী ও শিশুদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। নির্বাচনের সময় আশ্বাস মিললেও পরে আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে উন্নয়নের মূলধারা থেকে বঞ্চিত রয়েছেন কয়েক হাজার মানুষ। বাদেবাসা উত্তরপাড়ের একাধিক বাসিন্দা বলেন, পিয়াইন নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে শুধু যাতায়াত সহজ হবে না, শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলাচলের দুর্ভোগও দূর হবে। এলাকাবাসীর দাবি, ওসমানী বাজারসংলগ্ন পিয়াইন নদীর ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে প্রকল্প গ্রহণ করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক। তাদের মতে, সেতুটি নির্মিত হলে বাদেবাসা উত্তরপাড়, কুলুমছড়া, মরকিটিলা ও আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পিয়াইন নদীর ওপর বাদেবাসায় স্থায়ী সেতুর দাবিতে গোয়াইনঘাটের হাজারো মানুষ!

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের ওসমানী বাজারসংলগ্ন পিয়াইন নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন বাদেবাসা উত্তরপাড়, কুলুমছড়া, মরকিটিলা ও আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। স্বাধীনতার পর থেকে নানা সময়ে প্রতিশ্রুতি মিললেও আজও বাস্তবায়ন হয়নি সেতু নির্মাণের উদ্যোগ। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে নদী পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদে বিভিন্ন সরকারি-বেসরকারি কাজ, চিকিৎসাসেবা গ্রহণ, ব্যবসা-বাণিজ্য এবং নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার জন্য প্রতিদিন ওসমানী বাজারসংলগ্ন পিয়াইন নদী পার হতে হয় এলাকাবাসীকে। কিন্তু নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় তাদের নির্ভর করতে হচ্ছে খেয়া নৌকা কিংবা মৌসুমি বাঁশের সাঁকোর ওপর। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। এলাকায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজ না থাকায় বাদেবাসা উত্তরপাড়, কুলুমছড়া, মরকিটিলা ও আশপাশের গ্রামের অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন কুপার বাজার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পিয়াইন নদী পার হয়। বর্ষা মৌসুমে ছোট খেয়া নৌকাই তাদের একমাত্র ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে নিজেদের উদ্যোগ ও অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হলেও বর্ষা এলেই পানির তোড়ে সেটি ভেসে যায় অথবা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তখন নৌকা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা থাকে না। এতে জরুরি প্রয়োজনে রোগী, বৃদ্ধ, নারী ও শিশুদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। নির্বাচনের সময় আশ্বাস মিললেও পরে আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে উন্নয়নের মূলধারা থেকে বঞ্চিত রয়েছেন কয়েক হাজার মানুষ। বাদেবাসা উত্তরপাড়ের একাধিক বাসিন্দা বলেন, পিয়াইন নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে শুধু যাতায়াত সহজ হবে না, শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলাচলের দুর্ভোগও দূর হবে। এলাকাবাসীর দাবি, ওসমানী বাজারসংলগ্ন পিয়াইন নদীর ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে প্রকল্প গ্রহণ করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক। তাদের মতে, সেতুটি নির্মিত হলে বাদেবাসা উত্তরপাড়, কুলুমছড়া, মরকিটিলা ও আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x