শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম

জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিব আহমদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, সাচনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আস্আদ, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউএনও কার্যালয়ের হিসাব সহকারী প্রান্ত বিশ্বাস এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলাম ও অফিস সহকারী বায়তুল মিয়াসহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. শামসুল হক, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন। বক্তারা বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামের কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন। সাধারণ মানুষের কাছে সহজে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা জামালগঞ্জবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়বেলায় আবেগাপ্লুত মিনহাজুল ইসলাম বলেন, “জামালগঞ্জ আমার কাছে দ্বিতীয় পরিবারের মতো। এখানকার মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন মনে রাখব। সবাই আমার জন্য দোয়া করবেন।” সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বিদায়ী এসিল্যান্ডের কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং জামালগঞ্জে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পরে এক আবেগঘন পরিবেশে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিব আহমদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, সাচনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আস্আদ, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউএনও কার্যালয়ের হিসাব সহকারী প্রান্ত বিশ্বাস এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলাম ও অফিস সহকারী বায়তুল মিয়াসহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. শামসুল হক, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন। বক্তারা বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামের কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন। সাধারণ মানুষের কাছে সহজে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা জামালগঞ্জবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়বেলায় আবেগাপ্লুত মিনহাজুল ইসলাম বলেন, “জামালগঞ্জ আমার কাছে দ্বিতীয় পরিবারের মতো। এখানকার মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন মনে রাখব। সবাই আমার জন্য দোয়া করবেন।” সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বিদায়ী এসিল্যান্ডের কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং জামালগঞ্জে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পরে এক আবেগঘন পরিবেশে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x