শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদিম চা বাগানের জমি উচ্ছেদের পর ফের দখলচেষ্টার অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ এএম

খাদিম চা বাগানের জমি উচ্ছেদের পর ফের দখলচেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকায় সরকারি খাস জমি, ইজারা দেওয়া চা-বাগানের জমি ও পাহাড়-টিলা দখলকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ফের দখলচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিজেদের নিয়ন্ত্রিত লাঠিয়াল বাহিনীর সদস্যদের দিয়ে বিভিন্ন স্থানে পাঁয়তারা চালিয়ে যে কোনো সময় জমি দখলের চেষ্টা করা হতে পারে। স্থানীয়দের অভিযোগ, এ কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন খাদিম চা বাগানের সাবেক ম্যানেজার শামীম কোরেশী ওরফে ‘কোত্তা শামীম’। তার সঙ্গে চৌকিদার সাঁতার, মোজাম্মেল হোসেন লিটনসহ আরও কয়েকজন জড়িত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগে আরও বলা হয়, সরকারি খাস জমি ও চা-বাগানের ইজারাকৃত জমি দখল করে বিভিন্ন কৌশলে বিক্রির চেষ্টা চলছে। একই সঙ্গে পাহাড়-টিলা কেটে প্লট তৈরি, ফাঁকা জায়গায় দেয়াল নির্মাণ এবং ঘরবাড়ি ও ভবন নির্মাণের অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি সম্পদ ও চা-বাগানের জমি বেদখলের পাশাপাশি পরিবেশেরও ক্ষতি করা হচ্ছে বলে স্থানীয়রা দাবি করেছেন। সম্প্রতি প্রশাসনের উদ্যোগে কয়েকটি স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। এ সময় কয়েকজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয় বলে জানা গেছে। তাদের মধ্যে শামীম কোরেশী ওরফে ‘কোততা শামীম’ এবং মোজাম্মেল হোসেন লিটনের নামও রয়েছে বলে অভিযোগকারীদের দাবি। স্থানীয়দের অভিযোগ, পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পর অভিযুক্তরা ফের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন মামলা দায়ের করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে, জমি দখল ও মালিকানা সংক্রান্ত বিরোধ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় নতুন করে মামলা দায়ের ও বিভিন্ন কৌশলে জমি দখলের চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগও করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, সরকারি খাস জমি, চা-বাগানের ইজারাকৃত জমি ও পাহাড়-টিলা রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি আদালতে বিচারাধীন বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি এবং অবৈধ দখলচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। তবে এ বিষয়ে অভিযুক্ত শামীম কোরেশী ওরফে ‘কোত্তা শামীম’, মোজাম্মেল হোসেন লিটনসহ অন্যদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদিম চা বাগানের জমি উচ্ছেদের পর ফের দখলচেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকায় সরকারি খাস জমি, ইজারা দেওয়া চা-বাগানের জমি ও পাহাড়-টিলা দখলকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ফের দখলচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিজেদের নিয়ন্ত্রিত লাঠিয়াল বাহিনীর সদস্যদের দিয়ে বিভিন্ন স্থানে পাঁয়তারা চালিয়ে যে কোনো সময় জমি দখলের চেষ্টা করা হতে পারে। স্থানীয়দের অভিযোগ, এ কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন খাদিম চা বাগানের সাবেক ম্যানেজার শামীম কোরেশী ওরফে ‘কোত্তা শামীম’। তার সঙ্গে চৌকিদার সাঁতার, মোজাম্মেল হোসেন লিটনসহ আরও কয়েকজন জড়িত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগে আরও বলা হয়, সরকারি খাস জমি ও চা-বাগানের ইজারাকৃত জমি দখল করে বিভিন্ন কৌশলে বিক্রির চেষ্টা চলছে। একই সঙ্গে পাহাড়-টিলা কেটে প্লট তৈরি, ফাঁকা জায়গায় দেয়াল নির্মাণ এবং ঘরবাড়ি ও ভবন নির্মাণের অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি সম্পদ ও চা-বাগানের জমি বেদখলের পাশাপাশি পরিবেশেরও ক্ষতি করা হচ্ছে বলে স্থানীয়রা দাবি করেছেন। সম্প্রতি প্রশাসনের উদ্যোগে কয়েকটি স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। এ সময় কয়েকজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয় বলে জানা গেছে। তাদের মধ্যে শামীম কোরেশী ওরফে ‘কোততা শামীম’ এবং মোজাম্মেল হোসেন লিটনের নামও রয়েছে বলে অভিযোগকারীদের দাবি। স্থানীয়দের অভিযোগ, পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পর অভিযুক্তরা ফের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন মামলা দায়ের করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে, জমি দখল ও মালিকানা সংক্রান্ত বিরোধ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় নতুন করে মামলা দায়ের ও বিভিন্ন কৌশলে জমি দখলের চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগও করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, সরকারি খাস জমি, চা-বাগানের ইজারাকৃত জমি ও পাহাড়-টিলা রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি আদালতে বিচারাধীন বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি এবং অবৈধ দখলচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। তবে এ বিষয়ে অভিযুক্ত শামীম কোরেশী ওরফে ‘কোত্তা শামীম’, মোজাম্মেল হোসেন লিটনসহ অন্যদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x