শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত
মো. শাহীন আলম, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, “জুলাই শহিদরা ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রসৈনিক। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য এক অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদান তুলে ধরা এবং শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। আলোচনা সভায় বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহিদরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, “শহিদদের রক্ত বৃথা যেতে পারে না। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।” এ সময় আরও বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আব্দুল বাতেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, এনসিপির সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল হক, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমদ, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, জুলাই শহিদ পরিবারের পক্ষ থেকে শহিদ সোহাগের ভাই বিল্লাল মিয়া এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধা বিপুলা বেগম। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মদানের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপ-সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল চন্দ্র সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক, জনপ্রতিনিধি, সুধীজনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, “জুলাই শহিদরা ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রসৈনিক। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য এক অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদান তুলে ধরা এবং শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। আলোচনা সভায় বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহিদরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, “শহিদদের রক্ত বৃথা যেতে পারে না। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।” এ সময় আরও বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আব্দুল বাতেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, এনসিপির সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল হক, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমদ, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, জুলাই শহিদ পরিবারের পক্ষ থেকে শহিদ সোহাগের ভাই বিল্লাল মিয়া এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধা বিপুলা বেগম। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মদানের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপ-সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল চন্দ্র সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক, জনপ্রতিনিধি, সুধীজনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x