শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১১:১৪ পিএম

পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্ব আজ পরিবেশগত সংকটের মুখোমুখি। অতীতে নির্বিচারে গাছ কাটা হলেও সেই অনুপাতে বৃক্ষরোপণ করা হয়নি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। বুধবার (১৫ জুলাই) সিলেট নগরীর উপশহরের উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন। উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা দেশের পরিবেশ সংরক্ষণে যুগান্তকারী ভূমিকা রাখবে। এ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনও নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, "সবুজ বাংলাদেশ গড়ার এই উদ্যোগ সফল করতে শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, তোমরা অন্তত বছরে একটি করে গাছ লাগাবে এবং সেই গাছের যত্ন নেবে।" শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বিদ্যালয়ের মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সিসিক প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্ব আজ পরিবেশগত সংকটের মুখোমুখি। অতীতে নির্বিচারে গাছ কাটা হলেও সেই অনুপাতে বৃক্ষরোপণ করা হয়নি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। বুধবার (১৫ জুলাই) সিলেট নগরীর উপশহরের উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন। উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা দেশের পরিবেশ সংরক্ষণে যুগান্তকারী ভূমিকা রাখবে। এ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনও নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, "সবুজ বাংলাদেশ গড়ার এই উদ্যোগ সফল করতে শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, তোমরা অন্তত বছরে একটি করে গাছ লাগাবে এবং সেই গাছের যত্ন নেবে।" শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বিদ্যালয়ের মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সিসিক প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x