শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে স্থাপন হবে প্রথম পয়ঃবর্জ্য শোধনাগার (এফএসটিপি)

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

সিলেটে স্থাপন হবে প্রথম পয়ঃবর্জ্য শোধনাগার (এফএসটিপি)
সিলেট নগরীর পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে যৌথভাবে কাজ করবে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এবং নেদারল্যান্ডসভিত্তিক উন্নয়ন সংস্থা এসএনভি। এ উদ্যোগের অংশ হিসেবে সিলেটে প্রথমবারের মতো একটি পয়ঃবর্জ্য শোধনাগার (Faecal Sludge Treatment Plant-FSTP) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সিসিক ও এসএনভির পারস্পরিক সহযোগিতার নতুন কয়েকটি ক্ষেত্র নিয়েও আলোচনা ও সমঝোতা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। সভায় বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর আওতায় প্রস্তাবিত ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম) প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে পরবর্তী বাস্তবায়ন ধাপে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো সিলেটে প্রথম পয়ঃবর্জ্য শোধনাগার (এফএসটিপি) স্থাপন এবং নগরজুড়ে একটি নিরাপদ, আধুনিক ও পেশাদার পয়ঃবর্জ্য অপসারণ ব্যবস্থা চালু করা। এর মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটবে এবং নগরীর নদী, ছড়া ও জলাশয় দূষণমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়নের পূর্বে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নগরীতে ক্ষুদ্র পরিসরে একটি পাইলট ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম) প্রকল্প বাস্তবায়নেরও সিদ্ধান্ত হয়। সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনায় পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ জন্য তিনি কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পুরো মূল্য-শৃঙ্খল (ভ্যালু চেইন) নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নে এসএনভির কারিগরি সহযোগিতা কামনা করেন। তিনি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি), সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কাঠামো এবং প্রয়োজনীয় সম্ভাব্যতা সমীক্ষা প্রণয়নে এসএনভির সহায়তা চান। এ বিষয়ে এসএনভি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদানে সম্মতি জানায়। সভায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন, এসএনভি এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য পিপিপি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে সিসিক নিজস্ব সক্ষমতায় পিপিপি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে আরও দক্ষ হয়ে উঠবে। সভায় উভয় পক্ষ সিলেটবাসীর জন্য নিরাপদ, পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং আর্থিকভাবে টেকসই নাগরিক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এসএনভির সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেল ট্রান্সফরমেশন প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম, বিজনেস অ্যাডভাইজার তানভীর চৌধুরী এবং পাবলিক ফাইন্যান্স অ্যাডভাইজার মো. গোলাম শাওন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে স্থাপন হবে প্রথম পয়ঃবর্জ্য শোধনাগার (এফএসটিপি)

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image
সিলেট নগরীর পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে যৌথভাবে কাজ করবে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এবং নেদারল্যান্ডসভিত্তিক উন্নয়ন সংস্থা এসএনভি। এ উদ্যোগের অংশ হিসেবে সিলেটে প্রথমবারের মতো একটি পয়ঃবর্জ্য শোধনাগার (Faecal Sludge Treatment Plant-FSTP) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সিসিক ও এসএনভির পারস্পরিক সহযোগিতার নতুন কয়েকটি ক্ষেত্র নিয়েও আলোচনা ও সমঝোতা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। সভায় বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর আওতায় প্রস্তাবিত ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম) প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে পরবর্তী বাস্তবায়ন ধাপে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো সিলেটে প্রথম পয়ঃবর্জ্য শোধনাগার (এফএসটিপি) স্থাপন এবং নগরজুড়ে একটি নিরাপদ, আধুনিক ও পেশাদার পয়ঃবর্জ্য অপসারণ ব্যবস্থা চালু করা। এর মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটবে এবং নগরীর নদী, ছড়া ও জলাশয় দূষণমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়নের পূর্বে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নগরীতে ক্ষুদ্র পরিসরে একটি পাইলট ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম) প্রকল্প বাস্তবায়নেরও সিদ্ধান্ত হয়। সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনায় পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ জন্য তিনি কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পুরো মূল্য-শৃঙ্খল (ভ্যালু চেইন) নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নে এসএনভির কারিগরি সহযোগিতা কামনা করেন। তিনি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি), সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কাঠামো এবং প্রয়োজনীয় সম্ভাব্যতা সমীক্ষা প্রণয়নে এসএনভির সহায়তা চান। এ বিষয়ে এসএনভি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদানে সম্মতি জানায়। সভায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন, এসএনভি এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য পিপিপি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে সিসিক নিজস্ব সক্ষমতায় পিপিপি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে আরও দক্ষ হয়ে উঠবে। সভায় উভয় পক্ষ সিলেটবাসীর জন্য নিরাপদ, পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং আর্থিকভাবে টেকসই নাগরিক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এসএনভির সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেল ট্রান্সফরমেশন প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম, বিজনেস অ্যাডভাইজার তানভীর চৌধুরী এবং পাবলিক ফাইন্যান্স অ্যাডভাইজার মো. গোলাম শাওন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x