শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে অবাধে চলছে ইয়াবা ও গাঁজার ব্যবসা, ধ্বংসের পথে যুবসমাজ, প্রশ্নবিদ্ধ প্রশাসন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পিএম

সিলেটে অবাধে চলছে ইয়াবা ও গাঁজার ব্যবসা, ধ্বংসের পথে যুবসমাজ, প্রশ্নবিদ্ধ প্রশাসন
নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর শাহপরান থানার আওতাধীন ৩৪নং ওয়ার্ডের বি আই ডি সি মীর মহল্লা এলাকায় অবাধে চলছে ইয়াবা, গাঁজার বিক্রি ও সেবন। এলাকাবাসীর অভিযোগ—দীর্ঘদিন ধরে কোনো প্রশাসনিক তৎপরতা না থাকায় এ এলাকায় গড়ে উঠেছে মাদক বেচাকেনার আস্তানা। স্থানীয় সূত্রে জানা যায়, মীর মহল্লা ও বহর কলোনি এলাকার মৃত সুলেমান হাজারীর ছেলে রহিম হাজারীসহ তার কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে জমজমাট ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায়, তারা নিজ ঘরে বসেই মাদক সেবন করছে। গোপন সূত্রে আরও জানা যায়, এসব মাদক ব্যবসায়ী মহিলা ও মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করছে। এ চক্রের সঙ্গে মৃত জলিল মিয়ার ছেলে আক্তার হোসেনও যুক্ত বলে অভিযোগ পাওয়া গেছে। তার স্থায়ী ঠিকানা সিরাজনগর হলেও বর্তমানে তিনি শাহপরান থানার সুরমা গেট সংলগ্ন দলুইপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। সেখানে বসেই তিনি প্রকাশ্যে পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রি করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসীর প্রশ্ন—একজন পরিচিত ইয়াবা ব্যবসায়ী কিভাবে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি চালিয়ে যেতে পারে, অথচ প্রশাসনের কোনো উদ্যোগ নেই? তারা বলেন, এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ও সামাজিক পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সুশীল সমাজ। তাদের আহ্বান—“আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই; মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।” “মাদক আজ আমাদের সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে। প্রশাসনের উচিত দ্রুত অভিযান পরিচালনা করে এই মাদকচক্রকে আইনের আওতায় আনা।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে অবাধে চলছে ইয়াবা ও গাঁজার ব্যবসা, ধ্বংসের পথে যুবসমাজ, প্রশ্নবিদ্ধ প্রশাসন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image
নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর শাহপরান থানার আওতাধীন ৩৪নং ওয়ার্ডের বি আই ডি সি মীর মহল্লা এলাকায় অবাধে চলছে ইয়াবা, গাঁজার বিক্রি ও সেবন। এলাকাবাসীর অভিযোগ—দীর্ঘদিন ধরে কোনো প্রশাসনিক তৎপরতা না থাকায় এ এলাকায় গড়ে উঠেছে মাদক বেচাকেনার আস্তানা। স্থানীয় সূত্রে জানা যায়, মীর মহল্লা ও বহর কলোনি এলাকার মৃত সুলেমান হাজারীর ছেলে রহিম হাজারীসহ তার কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে জমজমাট ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায়, তারা নিজ ঘরে বসেই মাদক সেবন করছে। গোপন সূত্রে আরও জানা যায়, এসব মাদক ব্যবসায়ী মহিলা ও মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করছে। এ চক্রের সঙ্গে মৃত জলিল মিয়ার ছেলে আক্তার হোসেনও যুক্ত বলে অভিযোগ পাওয়া গেছে। তার স্থায়ী ঠিকানা সিরাজনগর হলেও বর্তমানে তিনি শাহপরান থানার সুরমা গেট সংলগ্ন দলুইপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। সেখানে বসেই তিনি প্রকাশ্যে পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রি করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসীর প্রশ্ন—একজন পরিচিত ইয়াবা ব্যবসায়ী কিভাবে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি চালিয়ে যেতে পারে, অথচ প্রশাসনের কোনো উদ্যোগ নেই? তারা বলেন, এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ও সামাজিক পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সুশীল সমাজ। তাদের আহ্বান—“আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই; মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।” “মাদক আজ আমাদের সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে। প্রশাসনের উচিত দ্রুত অভিযান পরিচালনা করে এই মাদকচক্রকে আইনের আওতায় আনা।”

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x