প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫
সিলেটে অবাধে চলছে ইয়াবা ও গাঁজার ব্যবসা, ধ্বংসের পথে যুবসমাজ, প্রশ্নবিদ্ধ প্রশাসন
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর শাহপরান থানার আওতাধীন ৩৪নং ওয়ার্ডের বি আই ডি সি মীর মহল্লা এলাকায় অবাধে চলছে ইয়াবা, গাঁজার বিক্রি ও সেবন। এলাকাবাসীর অভিযোগ—দীর্ঘদিন ধরে কোনো প্রশাসনিক তৎপরতা না থাকায় এ এলাকায় গড়ে উঠেছে মাদক বেচাকেনার আস্তানা।
স্থানীয় সূত্রে জানা যায়, মীর মহল্লা ও বহর কলোনি এলাকার মৃত সুলেমান হাজারীর ছেলে রহিম হাজারীসহ তার কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে জমজমাট ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায়, তারা নিজ ঘরে বসেই মাদক সেবন করছে।
গোপন সূত্রে আরও জানা যায়, এসব মাদক ব্যবসায়ী মহিলা ও মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করছে। এ চক্রের সঙ্গে মৃত জলিল মিয়ার ছেলে আক্তার হোসেনও যুক্ত বলে অভিযোগ পাওয়া গেছে। তার স্থায়ী ঠিকানা সিরাজনগর হলেও বর্তমানে তিনি শাহপরান থানার সুরমা গেট সংলগ্ন দলুইপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। সেখানে বসেই তিনি প্রকাশ্যে পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রি করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসীর প্রশ্ন—একজন পরিচিত ইয়াবা ব্যবসায়ী কিভাবে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি চালিয়ে যেতে পারে, অথচ প্রশাসনের কোনো উদ্যোগ নেই? তারা বলেন, এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ও সামাজিক পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সুশীল সমাজ। তাদের আহ্বান—“আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই; মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।”
“মাদক আজ আমাদের সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে। প্রশাসনের উচিত দ্রুত অভিযান পরিচালনা করে এই মাদকচক্রকে আইনের আওতায় আনা।”
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।