শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সমর্থনের নামে অর্থ নয়’— সমাবেশে কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফিরিয়ে দেবেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পিএম

সমর্থনের নামে অর্থ নয়’— সমাবেশে কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফিরিয়ে দেবেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির এক কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। রবিবার বিএনপির এক কর্মসূচিতে ওই কর্মীর হাতে চেকটি ফেরত দেবেন বলে জানিয়েছেন তিনি। গতকাল শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বট তলায় বিএনপির ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে এই ঘটনা ঘটে। সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। সমাবেশ চলাকালে নেতাকর্মীরা ফুল ও টাকার মালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এক পর্যায়ে নূর কাশেম নামের এক কর্মী মঞ্চে উঠে নির্বাচনী খরচ হিসেবে ১০ লাখ টাকার একটি চেক কামরুজ্জামান কামরুলের হাতে তুলে দেন। কামরুল তখন উপস্থিত সবার সামনে চেকটি প্রদর্শন করেন। শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে ফোনে আলাপকালে কামরুজ্জামান কামরুল বলেন, “এটি ধানের শীষের সমাবেশ ছিল। হাজারো মানুষ উপস্থিত ছিলেন। কেউ ফুল, কেউ টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ওই কর্মী দলের প্রতি ভালোবাসা থেকে চেকটি দিয়েছেন। আমি তাঁর ভালোবাসা গ্রহণ করব, কিন্তু চেকটি ফেরত দেব। আজ (রোববার) আমার কর্মসূচিতে তাঁর হাতে চেকটি তুলে দেব।” দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা নজির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তাহিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা হামিদুল হক আফিন্দী এবং ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব খান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সমর্থনের নামে অর্থ নয়’— সমাবেশে কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফিরিয়ে দেবেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির এক কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। রবিবার বিএনপির এক কর্মসূচিতে ওই কর্মীর হাতে চেকটি ফেরত দেবেন বলে জানিয়েছেন তিনি। গতকাল শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বট তলায় বিএনপির ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে এই ঘটনা ঘটে। সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। সমাবেশ চলাকালে নেতাকর্মীরা ফুল ও টাকার মালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এক পর্যায়ে নূর কাশেম নামের এক কর্মী মঞ্চে উঠে নির্বাচনী খরচ হিসেবে ১০ লাখ টাকার একটি চেক কামরুজ্জামান কামরুলের হাতে তুলে দেন। কামরুল তখন উপস্থিত সবার সামনে চেকটি প্রদর্শন করেন। শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে ফোনে আলাপকালে কামরুজ্জামান কামরুল বলেন, “এটি ধানের শীষের সমাবেশ ছিল। হাজারো মানুষ উপস্থিত ছিলেন। কেউ ফুল, কেউ টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ওই কর্মী দলের প্রতি ভালোবাসা থেকে চেকটি দিয়েছেন। আমি তাঁর ভালোবাসা গ্রহণ করব, কিন্তু চেকটি ফেরত দেব। আজ (রোববার) আমার কর্মসূচিতে তাঁর হাতে চেকটি তুলে দেব।” দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা নজির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তাহিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা হামিদুল হক আফিন্দী এবং ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব খান।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x