শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু: সুনামগঞ্জে শোকের ছায়া​

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম

সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু: সুনামগঞ্জে শোকের ছায়া​
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহতরা হলেন অনন্তপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৬০), তাঁর স্ত্রী (৫০) এবং তাঁদের ছেলে ফরহাদ (৩৮)। একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে নুরুল আমিন তাঁর বাড়ির পাশে একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন। এ সময় তাঁর স্ত্রী ও ছেলে ফরহাদও কাজে সহযোগিতা করছিলেন। মেরামত করার একপর্যায়ে ছেলে ফরহাদ হঠাৎ বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে বাবা নুরুল আমিন দ্রুত এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে ফরহাদের মা-ও স্বামী ও সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ​পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নিহতদের আত্মীয় সাংবাদিক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ​এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর অনন্তপুর গ্রামসহ আশেপাশের এলাকায় স্তব্ধতা বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামীণ পরিবেশ। স্থানীয় বাসিন্দারা গ্রামীণ জনপদে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু: সুনামগঞ্জে শোকের ছায়া​

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহতরা হলেন অনন্তপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৬০), তাঁর স্ত্রী (৫০) এবং তাঁদের ছেলে ফরহাদ (৩৮)। একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে নুরুল আমিন তাঁর বাড়ির পাশে একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন। এ সময় তাঁর স্ত্রী ও ছেলে ফরহাদও কাজে সহযোগিতা করছিলেন। মেরামত করার একপর্যায়ে ছেলে ফরহাদ হঠাৎ বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে বাবা নুরুল আমিন দ্রুত এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে ফরহাদের মা-ও স্বামী ও সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ​পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নিহতদের আত্মীয় সাংবাদিক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ​এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর অনন্তপুর গ্রামসহ আশেপাশের এলাকায় স্তব্ধতা বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামীণ পরিবেশ। স্থানীয় বাসিন্দারা গ্রামীণ জনপদে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x