শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফের চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

ফের চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার থেকে ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অতিথিরা। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, সিলেটের প্রচুর প্রবাসী ইংল্যান্ডে থাকেন। তারা নিয়মিত দেশে আসা যাওয়া করেন। এই প্রবাসীরা সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির প্রেক্ষিতে আজকে ফ্লাইটটি চালু হলো। এটি যাতে আর বন্ধ না হয় সে চেষ্টা থাকবে। বিমানমন্ত্রী বলেন, সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি। আশা করছি শিগগিরই এটি চালু হবে। ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এটি হলে বিদেশি অনেক ফ্লাইটও সিলেটে আসবে। এছাড়া সিলেটকে আমরা একটি পর্যটন হাবে পরিণত করতে চাই। সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য সম্পর্কে তিনি বলেন, ভাড়া কমানোর ব্যাপারে সরকার কাজ করছে। দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা ঘুচিয়ে আনতে কিছুটা সময় লাগছে। তবে প্রবাসীদের কথা চিন্তা করে হলেও এই রুটে ভাড়া কমাতে সরকার আন্তরিক। এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক ওই উচ্চতায় উন্নীত হলে আমাদের ইচ্ছা আছে সিলেট-গোয়াহাটি সরাসরি ফ্লাইট চালু করার। এছাড়া ভারতের অন্যান্য অঞ্চলেও ফ্লাইট সিলেট থেকে যেতে পারে। যাতে দুদেশের মানুষ, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদান সহজ হয়। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি-২০৮ বেলা ১২টায় ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফের চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image
ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার থেকে ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অতিথিরা। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, সিলেটের প্রচুর প্রবাসী ইংল্যান্ডে থাকেন। তারা নিয়মিত দেশে আসা যাওয়া করেন। এই প্রবাসীরা সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির প্রেক্ষিতে আজকে ফ্লাইটটি চালু হলো। এটি যাতে আর বন্ধ না হয় সে চেষ্টা থাকবে। বিমানমন্ত্রী বলেন, সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি। আশা করছি শিগগিরই এটি চালু হবে। ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এটি হলে বিদেশি অনেক ফ্লাইটও সিলেটে আসবে। এছাড়া সিলেটকে আমরা একটি পর্যটন হাবে পরিণত করতে চাই। সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য সম্পর্কে তিনি বলেন, ভাড়া কমানোর ব্যাপারে সরকার কাজ করছে। দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা ঘুচিয়ে আনতে কিছুটা সময় লাগছে। তবে প্রবাসীদের কথা চিন্তা করে হলেও এই রুটে ভাড়া কমাতে সরকার আন্তরিক। এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক ওই উচ্চতায় উন্নীত হলে আমাদের ইচ্ছা আছে সিলেট-গোয়াহাটি সরাসরি ফ্লাইট চালু করার। এছাড়া ভারতের অন্যান্য অঞ্চলেও ফ্লাইট সিলেট থেকে যেতে পারে। যাতে দুদেশের মানুষ, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদান সহজ হয়। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি-২০৮ বেলা ১২টায় ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x